জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় মঙ্গলবারের জঙ্গি হানার ঘটনায় অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এলাকাটি পর্যটকদের কাছে ‘মিনি সুইৎজ়ারল্যান্ড’ নামে জনপ্রিয়। সবুজ বাগান ও পাহাড়ে ঘেরা উপত্যকায় মরসুম গমগম করে পর্যটকের ভিড়ে। মঙ্গলবারেও সেই চেনা ছবিই দেখা গিয়েছিল পহেলগাঁওয়ের উপত্যকা জুড়ে। মঙ্গলবার দুপুরের পর জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে ওঠে বৈসরন উপত্যকা।
হামলার ঠিক আগের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় ধরা পড়েছে এলোপাথাড়ি গুলির শব্দ। এক পর্যটককে দেখা গিয়েছে হামলার পূর্বমুহূর্তে শান্ত ভাবে হেঁটে আসছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে এক ব্যক্তি গাছের আড়াল থেকে ক্যামেরার দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে আসছেন। পিছনে সবুজ নৈসর্গিক দৃশ্য। হঠাৎ করেই শোনা যায় মুহুর্মুহু গুলি চলার শব্দ। সঙ্গে ভেসে আসতে থাকে আর্ত চিৎকার। সেই শব্দ শুনে ভিডিয়োয় দেখা ব্যক্তি দৌড়তে শুরু করেন।
ভিডিয়ো দেখে চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মন্তব্য বিভাগে জমা পড়েছে নানা প্রতিক্রিয়া। এক জন লিখেছেন, ‘‘যখন সবচেয়ে সুখের মুহূর্তে থাকেন, তখন গুলির শব্দ শুনে কতটা আতঙ্কিত হওয়া উচিত, কল্পনা করুন।’’ অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভিডিয়োয় থাকা ব্যক্তি ভাল আছেন কি না।
জঙ্গি হামলায় রক্তাক্ত কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন যে, বৈসরন উপত্যকায় বেড়াতে আসা পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের উপর গুলি চালায়। এখনও পর্যন্ত সেই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বেশির ভাগই পর্যটক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা