Advertisement
E-Paper

স্বামীর সঙ্গে ঝগড়া করে বারান্দা থেকে হাজার হাজার ডলারের নোটবর্ষণ স্ত্রীর! কুড়োতে হুড়োহুড়ি রাস্তায়, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বহুতলটির বারান্দায় দাঁড়িয়ে একের পর এক ১,০০০-এর হংকং ডলারের নোট ছড়িয়ে দিচ্ছেন এক মহিলা। তিনি বারান্দা থেকে বার বার কমলা রঙের নোটের বান্ডিল ছুড়ে ফেলছেন নীচে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৯:৪১

ছবি: সংগৃহীত।

তাড়া তাড়া নোট বাতাসে উড়ে পড়ছে বারান্দা থেকে। একটি বহুতলের বারান্দায় দাঁড়িয়ে টাকা ছুড়ছিলেন এক মহিলা। সেই টাকা বাতাসে ভর করে নীচে পড়তেই কুড়োনোর জন্য হুড়োহুড়ি পড়ে যায় পথচলতি জনতার। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ঘটনাটি চিনের গুয়াংডং প্রদেশের। একটি বহুতলের আবাসনের বারান্দা থেকে ১০০০ হংকং ডলারের নোট নীচে ফেলতে থাকেন তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। অদ্ভুত এই ঘটনাটি নেটাগরিকদের নজরে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বহুতলটির বারান্দায় দাঁড়িয়ে একের পর এক ১,০০০ হংকং ডলারের নোট ছড়িয়ে দিচ্ছেন এক মহিলা। তিনি বারান্দা থেকে বার বার কমলা রঙের নোটের বান্ডিল ছুড়ে ফেলছেন নীচে। পথচারীরা টাকা কুড়োনোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। পরে স্থানীয় প্রশাসন হস্তক্ষেপ করে টাকাগুলি উদ্ধারের চেষ্টা করেছে। বহুতলের ব্যবস্থাপনা কর্মীরা জানিয়েছেন যে বহুতলের কিছু বাসিন্দা খুঁজে পাওয়া নোটগুলি জমা দিয়েছেন। সেগুলি আসল নোট বলে যাচাই করা হয়েছে। স্থানীয় একটি পুলিশস্টেশন জানিয়েছে যে বিষয়টির নিষ্পত্তি করা হয়েছে। উদ্ধার হওয়া নগদ টাকা হস্তান্তর করার জন্য বাসিন্দাদের অনুরোধ করেছে পুলিশ।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, স্বামীর সঙ্গে ঝগড়া ও মনোমালিন্যের পরে এই কাণ্ড ঘটিয়েছেন এক মহিলা। আবার বেশ কিছু সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পরিবারের এক সদস্যের গুরুতর অসুস্থতার কারণে ওই মহিলা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। সান্ত্বনা দেওয়ার পর তিনি স্থিতিশীল হন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা টাকা সংগ্রহ করে ফেরত দিয়েছেন স্থানীয়েরা। মহিলা কত টাকা ছড়িয়েছিলেন তা নিয়ে স্পষ্ট কোনও বিবৃতি পাওয়া যায়নি। সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করে দাবি করা হয় যে তিনি প্রায় ১ লক্ষ ৬২ হাজার ডলারের নোট নীচে ছুড়ে ফেলে দেন। ‘রিপোটার্জ়নিউজ়’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর প্রচুর মানুষ সেটি দেখেছেন।

Advertisement
China
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy