Advertisement
E-Paper

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ক্ষেপণাস্ত্র বর্ষণ, ইজ়রায়েলি হামলায় মুহূর্তে গুঁড়িয়ে গেল বহুতল! ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লেবাননের একটি শহরের বহুতলে আছড়ে পড়েছে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র। প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংস হয়েছে বহুতলের প্রায় পুরোটাই। তার পরই আগুনের গোলা বেরিয়ে আসতে দেখা গিয়েছে জনবহুল এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বহুতলের আশপাশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১১:৫৮

ছবি: এক্স থেকে নেওয়া।

ইরানে দু’সপ্তাহ যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হলেও অশান্তির আঁচ এ বার লেবাননে। পশ্চিম এশিয়ার দেশটিতে একের পর এক হামলা চালিয়েছে ইজ়রায়েল। ইজ়রায়েলি হানায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ২৫০-এর বেশি নিহত হয়েছেন। জখম হাজারের বেশি। সবচেয়ে বেশি হতাহতের খবর মিলেছে লেবাননের রাজধানী বেইরুটে। ইহুদি দেশের বোমা আছড়ে পড়েছে শহরের বহুতলগুলিতে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, লেবাননের একটি শহরের বহুতলে আছড়ে পড়েছে ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে গিয়েছে ভবনের কাঠামো। তার পরই আগুনের গোলা বেরিয়ে আসতে দেখা গিয়েছে জনবহুল এলাকায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বহুতলের আশপাশ। সার বেঁধে থমকে গিয়েছে গাড়ি। আতঙ্কে ছোটাছুটি করতে দেখা গিয়েছে সাধারণ মানুষ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘শিব অরুর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার হয়েছে। ভিডিয়োর ভয়াবহতা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। পশ্চিম এশিয়ার এই দেশটিতে দীর্ঘ দিন ধরে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। বিশেষ করে লেবাননের দক্ষিণ প্রান্তে। ইরান-ইজ়রায়েল উত্তেজনা তীব্র হওয়ার আগেই এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তেল আভিভের সংঘর্ষ বিদ্যমান। ২০২৩ সালে হামাসের উপর ইজ়রায়েলের হামলার পর থেকেই হিজ়বুল্লার সঙ্গেও সংঘর্ষ শুরু হয় তেল আভিভের। ইরানের সঙ্গে ইজ়রায়েল এবং আমেরিকার সংঘাত শুরু হওয়ার পর হিজ়বুল্লা গোষ্ঠী এবং ইজ়রায়েলের সংঘর্ষের মাত্রা আরও বৃদ্ধি পায়।

Advertisement
Israel War Israel Lebanon War
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy