Advertisement
E-Paper

নতুন স্কুটার উপহার বাবাকে, চাবিতে থাকা বোতাম টিপতেই বড় চমক! নেটপ্রভাবী পুত্রের কাণ্ডে চোখে জল মা-বাবার, ভিডিয়ো ভাইরাল

এক ভারতীয় প্রযুক্তিবিদ ও বিষয়স্রষ্টা তরুণ তাঁর বাবা-মাকে একটি সাধারণ স্কুটার কেনার কথা বলে এমন একটি উপহার দিয়েছেন যা দেখে নেটাগরিকেরা আপ্লুত। তরুণের নাম সিদ্ধার্থ ভাদৌরিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সিদ্ধার্থ তাঁর মাকে জানান যে, তিনি তাঁর বাবাকে একটি নতুন স্কুটার কিনে দিয়ে চমকে দেবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১০:৩৬

ছবি: সংগৃহীত।

বাবার জন্য নতুন বাহন কিনতে যাওয়ার কথা জানিয়েছিলেন মাকে। নিজের উপার্জনের টাকা দিয়ে বাবার একটি ইচ্ছেপূরণের কথাও জানিয়েছিলেন তরুণ। তিনি একাধারে প্রযুক্তিবিদ ও সমাজমাধ্যমে বিষয়স্রষ্টা। নতুন স্কুটি কেনার কথা শুনে আনন্দিত হলেও খরচের কথা ভেবে পুত্রকে বারণ করেছিলেন মা। কিন্তু সে বারণ শোনেননি তরুণ। গাড়ি পার্ক করার জায়গায় নিয়ে এসে বিষয়স্রষ্টা তাঁর বাবা-মাকে এমন চমক দিলেন, যা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। ছেলের কাণ্ডে আনন্দে-খুশিতে ফেটে পড়েন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছডিয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক ভারতীয় প্রযুক্তিবিদ ও বিষয়স্রষ্টা তরুণ তাঁর বাবা-মাকে একটি সাধারণ স্কুটার কেনার কথা বলে এমন একটি উপহার দিয়েছেন যা দেখে নেটাগরিকেরাও আপ্লুত। তরুণের নাম সিদ্ধার্থ ভাদৌরিয়া। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সিদ্ধার্থ তাঁর মাকে জানান , তিনি তাঁর বাবাকে একটি নতুন স্কুটি উপহার দিয়ে চমকে দেবেন। কিন্তু তাঁর মা তাঁকে নতুন একটি বাহন কেনার খরচ নিয়ে সতর্ক করেন। কপালে বকুনি জুটতে পারে বলেও সাবধান করেন। তবে মায়ের নিষেধ কানে তোলেননি সিদ্ধার্থ। মা-বাবাকে তাঁদের পার্কিংয়ের জায়গায় নিয়ে গিয়ে একটি চাবি হাতে তুলে দেন তরুণ।

চাবির বোতাম টিপতেই হতবাক হয়ে যান দু’জনেই। স্কুটি কোথায়? এতো আস্ত একটি বিএমডব্লিউ গাড়ি! অবশ্য গাড়ির সামনে একটি নতুন স্কুটিও রাখা ছিল। ছেলের এ-হেন চমকে চিৎকার করে ওঠেন মা। হতভম্ব বাবা বুঝতেই পারছিলেন না চাবিটি কিসের। কারণ বোতাম টেপার সঙ্গে সঙ্গে গাড়ির আলো জ্বলে উঠছিল। পরে সব খোলসা হতেই তিনি ছেলেকে বলেন, “এত দামি গাড়ি কে কিনেছে?” সিদ্ধার্থ তাঁর বাবাকে জানান দামের কথা চিন্তা না করে তিনি যেন গাড়িটি ব্যবহার করেন। গাড়ির ভিতরে বসেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না সিদ্ধার্থের মা। ছেলেকে বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যিই বিএমডব্লিউ গাড়িতে বসে আছি।’’

ভিডিয়োটি সিদ্ধার্থ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানান, ‘‘বাবা-মা আমাকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন। এ বার আমার পালা।’’ ভিডিয়োটি পোস্ট করার পর সমাজমাধ্যমে এটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ২৪ লক্ষের বেশি মানুষ ভিডিয়োয় লাইক দিয়েছেন। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে বাবা-মার স্বপ্নপূরণের চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বহু নেটাগরিকই। তরুণকে নতুন গাড়ির জন্য অভিনন্দন জানিয়ে অনেকেই লিখেছেন, বাবা-মায়ের কাছে সন্তানের উপহার সব সময়ই বিশেষ, তা ছোট হোক বা বড় উপহার।

BMW Content Creator
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy