Advertisement
E-Paper

মারণরোগে স্ত্রী হারিয়েছেন চুল, লড়াইয়ে পাশে থাকার জন্য কঠিন পদক্ষেপ স্বামীর! ভিডিয়ো দেখে চোখ ভিজল নেটাগরিকদের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কেমোথেরাপির কারণে চুল হারিয়েছেন এক তরুণী। তাঁর এই লড়াইয়ে সঙ্গ দেওয়ার জন্য স্বামী তাঁর পাশে বসে কঠিন এক সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:০৭

ছবি: ইনস্টাগ্রাম।

স্ত্রীর শরীরে বাসা বেঁধেছে মারণরোগ। চিকিৎসার জন্য চলছে কেমোথেরাপি দেওয়া। কেমোথেরাপি চলাকালীন বা শেষ হয়ে যাওয়ার পরে চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় ভোগেন রোগী। স্বাভাবিক সৌন্দর্য সরে যাওয়ার সময় অনেক ক্ষেত্রেই রোগীকে আশপাশের তির্যক দৃষ্টি ও মন্তব্যের সম্মুখীন হতে হয়। চুল পড়ে যাওয়ার মতো কষ্ট যাতে স্ত্রীকে একা পেতে না হয় তার জন্য এক কঠিন পদক্ষেপ করলেন স্বামী। স্ত্রীর সমব্যথী হতে দেখা গেল তাঁকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কেমোথেরাপির কারণে চুল হারিয়েছেন এক তরুণী। তাঁর এই লড়াইয়ে সঙ্গত দেওয়ার জন্য স্বামী তাঁর পাশে বসে নিজের মাথাও মুড়িয়ে ফেলতে দ্বিধা করেননি। ‘নম্রতাগোয়েল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন কেমোথেরাপির নেওয়া তরুণী। ভিডিয়ো পোস্ট করে স্বামীর উদ্দেশে নম্রতা লিখেছেন, ‘‘তুমি নিজের মাথা মুড়িয়ে আমার কষ্টটাও সঙ্গে নিয়ে গিয়েছ।’’ তরুণী এর আগে আরও একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছিলেন যে, দ্বিতীয় কেমোথেরাপির পর তাঁর চুল দ্রুত ঝরে যেতে শুরু করে। মাথার ত্বক অত্যন্ত সংবেদনশীল ও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। চুল ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাও বাড়তে থাকে। অবশেষে, পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তিনি তাঁর স্বামীকে জানান যে তাঁকে মাথা ন্যাড়া করে ফেলতে হবে। যখন তার স্বামী ট্রিমার দিয়ে তাঁর চুল কাটছিলেন, তখনও তিনি তীব্র ব্যথা অনুভব করেন। সেই মুহূর্তটির মোকাবিলা করা তাঁর পক্ষে খুবই কঠিন ছিল বলে ভিডিয়োয় জানান নম্রতা।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা তাঁদের আবেগঘন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘ঈশ্বর আপনাদের দুজনকে চিরকাল সুখী রাখুন, এমন স্বামী সবাই পায় না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভালবাসা ও বন্ধুত্বের চেয়েও বড় একটি সম্পর্ক।’’

ChemoTherapy Hair Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy