Advertisement
E-Paper

অবৈধ পার্কিং থেকে স্কুটার সরাতে নারাজ, ক্রেন এনে মালিক-সহ বাহনকে শূন্যে তুলে সরাল পুলিশ! ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, স্কুটারটিকে ক্রেনের সাহায্যে মাটি থেকে কয়েক ফুট উপরে তোলা হচ্ছে। এক ব্যক্তি সেটির উপরে চড়ে বসে রয়েছেন। স্কুটারটি শূন্যে ঝুলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৩

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

ভরা বাজারে অবৈধ ভাবে স্কুটার রেখে দিয়েছিলেন এক ব্যক্তি। তল্লাশি চালাতে গিয়ে তা নজরে পড়ে পুলিশের। সেটিকে বাজেয়াপ্ত করার চেষ্টা করতে অদ্ভুত এক কাণ্ড করে বসলেন স্কুটারমালিক। পুলিশের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে গিয়ে স্কুটারেই চেপে বসেন তিনি। মালিকসমেত স্কুটারটিকে সরাতে গিয়ে ততোধিক অদ্ভুত পন্থা বেছে নেন প্রশাসনিক আধিকারিকেরা। মহারাষ্ট্রের পুণের এই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, স্কুটারটিকে ক্রেনের সাহায্যে মাটি থেকে কয়েক ফুট উপরে তোলা হচ্ছে। এক ব্যক্তি সেটির উপরে চড়ে বসে রয়েছেন। স্কুটারটি শূন্যে ঝুলছে। সেই দৃশ্য দেখে বাজারের আশপাশ থেকে ভিড় জমিয়েছেন দর্শক। দৃশ্য দেখে কার্যত হতবাক হয়েছেন তাঁরা। সংবাদ প্রতিবেদন অনুসারে পুণে শহরের একটি জনাকীর্ণ বাজার এলাকায় অবৈধ ভাবে বাহনটি রেখে চলে যান এক ব্যক্তি। সেই সময় সেখানে নিয়মিত তল্লাশি চালাতে আসে ট্রাফিক পুলিশ। নিয়ম লঙ্ঘন করে পার্ক করা স্কুটারটি দেখতে পায় পুলিশ। ট্রাফিক পুলিশ যখন স্কুটারটিকে টেনে সরিয়ে নিতে এগিয়ে যান, তখন মালিক অদ্ভুত ভাবে প্রতিবাদ করতে শুরু করেন। স্কুটার থেকে নামতে রাজি হননি ওই ব্যক্তি। ক্রেনে করে তোলার সময় তিনি তার উপরেই বসেছিলেন। উপায়ান্তর না দেখে মালিকসমেত সাদা রঙের স্কুটারটি ক্রেনে করে তুলে সরিয়ে দেয় পুলিশ। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন। কয়েক হাজার বার ভিডিয়োটি দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি হয়েছেন নেটাগরিকেরা। সহাস্য মন্তব্য জুড়েছেন তাঁদের অনেকেই। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খাঁটি নাগরিকের পুরস্কারের যোগ্য এই ব্যক্তি।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ এটি স্কুটার নয়, এটি তাঁর প্রিয়তমা।’’

Pune
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy