Advertisement
E-Paper

নিজের শিক্ষাপ্রতিষ্ঠানেই বিক্ষোভের মুখোমুখি সুন্দর পিচাই! গুগ্‌ল সিইওকে ধিক্কার জানিয়ে ওয়াকআউট শিক্ষার্থীদের

সংবাদমাধ্যম সূত্রে খবর, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুগ্‌লের সিইওকে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ ইজ়রায়েল সরকারের সঙ্গে গুগ্‌লের ‘প্রোজেক্ট নিম্বাস’ চুক্তি। এই প্রজেক্টের মাধ্যমে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ও সামরিক বাহিনী গুগ্‌লের উন্নত এআই প্রযুক্তি এবং ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১২:২৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অপ্রত্যাশিত বিক্ষোভের মুখোমুখি হলেন গুগ্‌লের সিইও সুন্দর পিচাই। সুন্দর অনুষ্ঠানের মঞ্চে উঠলে প্রায় ২০০ জন শিক্ষার্থী স্লোগান দিতে শুরু করেন। অনুষ্ঠানের মঞ্চে পিচাইয়ের নাম ঘোষণা হতেই ছাত্রছাত্রীরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে প্যালেস্টাইনের পতাকা নাড়তে, বাঁশি বাজাতে শুরু করেন। স্লোগান দিতে দিতে আসন ছেড়ে সারি দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ছাত্রছাত্রীরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যম সূত্রে খবর, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গুগ্‌লের সিইওকে বিক্ষোভ প্রদর্শনের মূল কারণ ইজ়রায়েল সরকারের সঙ্গে গুগ্‌লের ‘প্রোজেক্ট নিম্বাস’ চুক্তি। এর ফলে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ও সামরিক বাহিনী গুগ্‌লের উন্নত এআই প্রযুক্তি এবং ডেটা সেন্টার ব্যবহারের সুযোগ পাবে। ইহুদি সরকারের সমালোচক ও মানবাধিকার কর্মীদের মতে, এই প্রজেক্টের উন্নত এআই ও ইমেজ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ইজ়রায়েলি সামরিক বাহিনী প্যালেস্তাইনবাসীদের উপর নজরদারি এবং সামরিক অভিযান চালাবে। এরই প্রতিবাদেই বিশ্ববিদ্যালয়ের দুশো স্নাতক শিক্ষার্থী পিচাইয়ের বক্তব্যের সময় প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে স্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থল থেকে ওয়াকআউট করেন। ম্যাটব্রাউন নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন ইতিমধ্যেই। প্রায় ৩৩ হাজার লাইক জমা পড়েছে ভিডিয়োয়।

অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার পর অনেক শিক্ষার্থী ‘পিপল্‌স কমেন্সমেন্ট’ নামক একটি পৃথক অনুষ্ঠানে যোগ দেন। এসএফগেট-এর তথ্যমতে, এই অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাহমুদ খলিল। ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ খলিলকে ১০০ দিনেরও বেশি সময় ধরে আটক রেখেছিলেন।

সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এআই সম্পর্কিত কোনও বিষয় নিয়ে আলোচনা এড়িয়ে গিয়েছিলেন স্ট্যানফোর্ডের প্রাক্তনী পিচাই। কারণ সম্প্রতি অন্যান্য প্রযুক্তি সংস্থার কর্তারা এআই সম্পর্কে ইতিবাচক কথা বলায় শিক্ষার্থীদের সমালোচনা ও ধিক্কারের সম্মুখীন হয়েছিলেন। এই বছরের শুরুতে, গুগ্‌লের প্রাক্তন সিইও এরিক শ্মিট এবং অন্যান্যরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্পর্কে ইতিবাচক মতামত প্রচার করার কারণে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ধিক্কারের শিকার হয়েছিলেন।

Google Sundar Pichai
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy