Advertisement
E-Paper

ট্রেনের ধাক্কায় উড়ে আসা গুঁড়ির আঘাতে শূন্যে পাল্টি খেয়ে লাইনে ছিটকে পড়লেন মহিলা! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

রেললাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেন এক মহিলা। দ্রুতগতির ট্রেনের ধাক্কায় উড়ে আসা কাঠের গুঁড়ির আঘাতে মারাত্মক জখম হলেন তিনি। ঘটনাটি ঘটেছে বিহারের পাহাড়পুর রেলস্টেশনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩
woman sustained serious injuries after striking by a wooden log

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রেললাইনের পাশে স্তূপাকার কাঠের গুঁড়ি। ট্রেনের ধাক্কায় চেরাই করা সেই কাঠের গুঁড়ি ছিটকে এসে লাগল এক মহিলার মাথায়। শূন্যে পাল্টি খেয়ে রেলের ট্র্যাকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন তিনি। বিহারের পাহাড়পুর স্টেশনের ঘটনা। সেই মর্মান্তিক দৃশ্যের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইন পার হতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন এক মহিলা। তিনি রেললাইন পার হচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় লাইনে থাকা কাঠের ভারী খণ্ডগুলির একটি সজোরে ছিটকে এসে মহিলার মাথায় আঘাত করে। অভিঘাত সামলাতে না পেরে শূন্যে উড়ে গিয়ে প্ল্যাটফর্মের ধারে রেললাইনের উপর পড়ে গিয়ে মারাত্মক জখম হন মহিলা।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রিবাহী ট্রেনে করে কাঠের গুঁড়িগুলি অবৈধ ভাবে পরিবহণ করে এনে দু’টি ট্র্যাকের মধ্যে ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছিল। দ্রুতগতির ট্রেনটি রেললাইনের মাঝখানে রাখা কাঠের টুকরোগুলিতে ধাক্কা মারে, যার ফলে মহিলা আহত হন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘সোলইফ্যাক্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই তা বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘রেলের নিরাপত্তা বলে কিছু নেই।’’ কয়েক জন আবার বিপজ্জনক ভাবে লাইন পারাপার করা নিয়ে মহিলা

Bihar Train accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy