Advertisement
E-Paper

মালাবদলের মুহূর্তে বিয়ের মঞ্চ থেকে লাফিয়ে ‘ম্যারাথন’ কনের! বৌ পালাতেই ভন্ডুল বিয়ে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর ও কনে মঞ্চে দাঁড়িয়ে বরমালা পরানোর অনুষ্ঠান শুরু করতে চলেছেন। বর যখন কনের গলায় মালা পরানোর জন্য হাত বাড়ান, ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়। কনে হঠাৎ মঞ্চ থেকে লাফিয়ে নেমে দৌড়োতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:১৭

বিয়ের অনুষ্ঠান মানেই ঘটনার ঘনঘটা। বিয়ের মণ্ডপে নানা কাণ্ডকারখানার ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায় প্রায়ই। কখনও বরের সামনে উদ্দাম নেচে নজর কাড়েন বধূ, আবার কখনও বিয়ের মঞ্চে অন্য পুরুষকে মালা পরিয়ে দেন কনে। কখনও কখনও এমন কিছু ঘটনা ঘটে যা বিয়ের অনুষ্ঠানে অনভিপ্রেত। তেমনই একটি ঘটনার সাক্ষী রইলেন বর-কনের মালাবদলের অনুষ্ঠানে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকা অতিথিরা। থ হয়ে গেলেন কনের কাণ্ড দেখে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বর ও কনে মঞ্চে দাঁড়িয়ে বরমালা পরানোর অনুষ্ঠান শুরু করতে চলেছেন। বর যখন কনের গলায় মালা পরানোর জন্য হাত বাড়ান, ঠিক তখনই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে যায়। কনে হঠাৎ মঞ্চ থেকে লাফিয়ে নেমে দৌড়োতে শুরু করেন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার উমরেথ গ্রামের। বিয়ের অনুষ্ঠানের মঞ্চটি সুন্দর ভাবে সাজানো হয়েছিল। অতিথিরা ভিড় করে দাঁড়িয়ে অধীর আগ্রহে এই বিশেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন। কনে বিয়ের আসর ছেড়ে চম্পট দিতেই উপস্থিত সবাই হতবাক হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই বিয়ের পরিবেশ বিশৃঙ্খল হয়ে পড়ে। সবাই বাক্‌রুদ্ধ হয়ে যান। কী ঘটেছে তা নিমন্ত্রিতরাও বুঝে উঠতে পারেননি। অতিথিদের মধ্যে কেউ কেউ কনেকে অনুসরণ করার চেষ্টা করছিলেন। এই ঘটনার পর বিয়ের অনুষ্ঠান আর সম্পন্ন করা যায়নি। বর কনেকে ছাড়াই ফিরে আসেন। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় আলোচনা শুরু হয়।

‘এলডিফোবিয়াওয়াচ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু বার ভিডিয়োটি দেখা হয়েছে। প্রচুর মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন তাতে। কেউ কেউ রসিকতা করে লিখেছেন, ‘‘এটা কি কোনও নতুন প্রথা?’’ অন্য একজন লিখেছেন, ‘‘পাত্রকে পছন্দ হয়নি পাত্রীর। তাই এমন ম্যারাথনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন আগে থেকেই।’’

Wedding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy