Advertisement
E-Paper

বহু বছর ধরে একই নম্বরের লটারি কিনতেন! ৬৯ বছর বয়সে এসে কেল্লাফতে বৃদ্ধার, জিতলেন ১১.৪ কোটি টাকা

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার মিশিগানের বাসিন্দা ওই বৃদ্ধা বছরের পর বছর ধরে লটো ৪৭-এর একই নম্বর সেটের লটারি কাটতেন। গত ১১ মার্চ ভাগ্য ফিরেছে তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৫:৪৯
American woman wins jackpot worth 11.4 Crore rupees after playing with same numbers over the years

ছবি: এআই সহায়তায় প্রণীত।

বছরের পর বছর ধরে একই নম্বর সেটের লটারি কাটতেন। ৬৯ বছর বয়সে এসে ১১.৪ কোটি টাকার জ্যাকপট পেলেন আমেরিকার এক বৃদ্ধা। সংবাদমাধ্যম পিপল-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার মিশিগানের বাসিন্দা ওই বৃদ্ধা বছরের পর বছর ধরে লটো ৪৭-এর একই নম্বর সেটের লটারি কাটতেন। গত ১১ মার্চ ভাগ্য ফিরেছে তাঁর। ১১.৪ কোটি টাকার জ্যাকপট জিতেছেন তিনি।

জানা গিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা ১১ মার্চের লটারিতে ২, ১৬, ১৮, ১৯, ২৬, ৪২— এই ছ’টি নম্বর মিলিয়ে একটি লটারি কেনেন। আর তার পরেই কেল্লাফতে। ফল মিলিয়ে দেখেন, লটারিতে প্রায় ১২ কোটি টাকা জিতেছেন তিনি। আনন্দে আত্মহারা হয়ে যান।

সংবাদমাধ্যমে ওই বৃদ্ধা বলেছেন, ‘‘আমি বছরের পর বছর ধরে লটো ৪৭-এ একই সেট নম্বর দিয়ে লটারি কাটছি। তাই ফলপ্রকাশে পরে বিজয়ী নম্বরগুলো পরীক্ষা করার সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে আমার ভাগ্য বদলে গিয়েছে।”

বৃদ্ধা আরও বলেন, ‘‘লটারি জেতার পর আমি চিৎকার করে আমার স্বামীর ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম। আমার স্বামীও টিকিটটি ভাল ভাবে পরীক্ষা করে দেখে। ও বলার পর আমি বুঝতে পারলাম যে আমি সত্যিই এত টাকা জিতেছি। এই পুরস্কার জেতার কারণে আমার স্বামী এখন কর্মজীবন থেকে অবসর নিতে পারবে। আমরা বাকি জীবন নিশ্চিন্তে উপভোগ করতে পারব।’’

অন্য দিকে, লটারি বিজেতা ওই বৃদ্ধার স্বামী জানিয়েছেন, নিয়মিত লটারির টিকিট কাটতেন তাঁর স্ত্রী। ধৈর্য ধরে বার বার একই নম্বর সেটের লটারি কাটতেন। বৃদ্ধ জানিয়েছেন, বহু বছর পর সেই ধৈর্যেরই ফল পেয়েছেন স্ত্রী।

Lottery News america
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy