Advertisement
E-Paper

মার্কিন নাগরিকত্ব, সঙ্গে তিন কোটি টাকা বেতন! সব ছেড়ে তবু ভারতে ফিরতে চান তরুণ, কারণ জানালেন নেটমাধ্যমে

সমাজমাধ্যম রেডিটে পোস্ট করে তরুণ লিখেছেন ২০২৬ সালের মাঝামাঝি নবি মুম্বইয়ে থিতু হওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাঁর পাঁচ সদস্যের পরিবার। জুন মাস নাগাদ ভারতে ফিরে আসতে মনস্থির করে ফেলেছেন অনাবাসী তরুণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২১

ছবি: সংগৃহীত।

১২ বছর ধরে বিদেশে বাস। বয়স ৩৬। এইচবিওয়ান ভিসার অধিকারী। মার্কিন মুলুকে মোটা মাইনের চাকরি। শুধুমাত্র সন্তানদের মুখের দিকে চেয়ে ভারতে ফিরতে চান ওই অনাবাসী ভারতীয়। বছরে প্রায় ৩ কোটি টাকা আয় করা তরুণ সমস্ত রকম সুযোগ-সুবিধা ফেলে পাকাপাকি ভাবে ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে চলে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। এই সিদ্ধান্ত সঠিক কি না তা জানার জন্য সমাজমাধ্যমের পরামর্শ চেয়েছেন তিনি।

সমাজমাধ্যম রেডিটে পোস্ট করে তরুণ লিখেছেন ২০২৬ সালের মাঝামাঝিই নবি মুম্বইয়ে থিতু হওয়ার পরিকল্পনা করছেন। তাঁরা পাঁচ সদস্যের পরিবার। জুন মাস নাগাদ ভারতে ফিরে আসতে মনস্থির করে ফেলেছেন। আমেরিকায় তাঁর বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজার ডলার (২.৯ কোটি টাকা)। সে দেশে তাঁর মোট সম্পদের পরিমাণ ১০ লক্ষ ডলার বা ৯.০৬ কোটি টাকা। তিনি এ-ও জানিয়েছেন যে আমেরিকায় তাঁর একটি বাড়িও রয়েছে। সেটির ঋণও শেষ। ভারতে তিনি বার্ষিক ১.৫ কোটি টাকা বেতনে চাকরির প্রস্তাব পেয়েছেন। তরুণের পরিবার হায়দরাবাদে থাকেন। তাঁর সন্তানেরা ঠাকুরদা-ঠাকুরমার স্নেহ ছাড়াই বড় হচ্ছে। তিনি চান তাঁর ছেলে ও মেয়েরা পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বেড়ে উঠুক।

তিন কোটি টাকার প্যাকেজ ছেড়ে ১.৫ কোটি টাকার বেতনে মুম্বই বা নবি মুম্বইয়ে নতুন করে সংসার গুছিয়ে তোলা কতটা যুক্তিযুক্ত, নেটমাধ্যমে তারই পরামর্শ চেয়েছেন ওই তরুণ। আমেরিকায় জন্মানো শিশুরা দেশের স্কুল এবং জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে কী ভাবে খাপ খাইয়ে নিতে পারবে তাও জানতে চেয়েছেন অনবাসী তরুণ।

পোস্টটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সেটি নজর কেড়েছে রেডিট ব্যবহারকারীদের। পোস্টটি ঘিরে সাড়া পড়ে গিয়েছে। বেশির ভাগ নেটমাধ্যম ব্যবহারকারীই তরুণের ভারতে ফিরে আসার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। নেটাগরিকদের মতে, প্রিয়জনদের কাছাকাছি থাকার অনুভূতির সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘‘কোনটি ঠিক, কোনটি বেঠিক তা জীবনের অগ্রাধিকারের উপর নির্ভর করে। ভারতে ১.৫ কোটি টাকার বেতন যথেষ্ট।’’

america H1B Visa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy