Advertisement
E-Paper

ভিড় মেট্রোয় যাত্রীদের দিকে মরিচগুঁড়ো ছড়িয়ে দিলেন তরুণ, হুড়োহুড়ি পড়ল স্টেশনে নামতে! ভিডিয়ো ভাইরাল

যাত্রীরা কেউ কেউ রাগের মাথায় সেই তরুণকে বকাবকি করতে শুরু করলেন। অশান্তি দেখে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যাত্রীদের দিকে মরিচগুঁড়ো ছড়ানোর অপরাধে সেই তরুণকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৯:৫১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত সময়ে ভিড় মেট্রোয় উঠে যাত্রীদের দিকে মরিচগুঁড়ো ছড়িয়ে দিলেন এক তরুণ। চোখমুখ ঢেকে যাত্রীরা কামরা থেকে চলে যাওয়ার জন্য হুড়োহুড়ি করতে শুরু করে দিলেন। মেট্রোটি পরের স্টেশনে ঢোকামাত্রই তাড়াহুড়ো করে সেই স্টেশনে নেমে গেলেন যাত্রীরা। ট্রেনের ভিতর মরিচগুঁড়ো ছড়ানোর অপরাধে তরুণকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘এসসিএমপিনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ হাত দিয়ে মুখ ঢেকে ভিড় মেট্রোর কামরায় যাত্রীদের দিকে মরিচগুঁড়ো ছড়াচ্ছিলেন। যাত্রীরা অনেকেই চোখমুখ ঢেকে, ভয়ে চেঁচামেচি করছিলেন। কিন্তু তরুণের কোনও ভ্রুক্ষেপ নেই। তিনি মনের সুখে মরিচগুঁড়ো ছড়িয়ে চলেছেন।

পরের স্টেশনে মেট্রো ঢুকলে দরজা খোলামাত্র হুড়মুড় করে স্টেশনে নেমে পড়লেন সেই কামরার যাত্রীরা। একই স্টেশনে নেমে পড়লেন সেই তরুণও। যাত্রীরা কেউ কেউ রাগের মাথায় সেই তরুণকে বকাবকি করতে শুরু করলেন। অশান্তি দেখে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যাত্রীদের দিকে মরিচগুঁড়ো ছড়ানোর অপরাধে সেই তরুণকে গ্রেফতার করা হয়।

যাত্রীদের একাংশের অভিযোগ, ভিড় মেট্রোয় লুকিয়ে লুকিয়ে মহিলা যাত্রীদের ভিডিয়ো তুলছিলেন সেই তরুণ। কয়েক জন প্রতিবাদ করায় তরুণ তাঁর ব্যাগ থেকে মরিচগুঁড়ো বার করে যাত্রীদের দিকে ছুড়তে শুরু করেন। সম্প্রতি এই ঘটনাটি চিনের গুয়াংজৌ প্রদেশের লাইন ৩-এ ঘটেছে। মেট্রোটি টিয়ু শিলু স্টেশনে প্রবেশ করতেই সেখানে নেমে পড়েন যাত্রীরা। তরুণকেও সেই স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

Viral Video China Metro Rail
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy