Advertisement
E-Paper

১৯ হাজারি পণ্য পরিবহণ করতে এসে ২০০০ টাকায় বেচে দিলেন ডেলিভারি কর্মী! সংস্থায় অভিযোগ করেও মিলল না ফল

পোস্টে দাবি করা হয়েছে, যিনি পণ্য সরবরাহ করতে আসছিলেন সেই চালক বুকিংটি বাতিল করে দেন। তাঁর সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানান, পণ্যটি অন্য একজনের কাছে ২,০০০ টাকায় বিক্রি করে দিয়েছেন ওই চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৮:২০

—প্রতীকী ছবি।

১৯ হাজারেরও বেশি টাকার পণ্য পরিবহণ করার জন্য খ্যাতনামী অ্যাপ-ভিত্তিক পার্সেল পরিষেবার সাহায্য নিয়েছিলেন এক ব্যক্তি। সেই পণ্য সময়মতো এসে তো পৌঁছোয়নি উল্টে তা অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে! এমন অভিযোগ তুললেন গ্রাহক। এক সমাজমাধ্যম ব্যবহারকারী এক্স-এ একটি পোস্ট শেয়ার করে দাবি করেছেন যে, তাঁর কর্মী ১৯,৪১১ টাকার সামগ্রী পরিবহণের জন্য একটি পার্সেল সার্ভিস বুক করেছিলেন। সেই পার্সেলটি ফেরত পাননি তিনি। উল্টে ডেলিভারি কর্মী তাঁর থেকে টাকা দাবি করেছেন। পোস্টটি সমাজমাধ্যমে নজর কাড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ঘটনাটি ব্যাখ্যা করে নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “আমার কর্মী ডেলিভারির জন্য একটি পার্সেল পরিষেবা বুক করেছিলেন। বিলের মূল্য ছিল ১৯,৪১১ টাকা। যিনি পণ্য সরবরাহ করতে আসছিলেন সেই চালক বুকিংটি বাতিল করে দেন। তাঁর সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানান, পণ্যটি অন্য একজনের কাছে ২,০০০ টাকায় বিক্রি করে দিয়েছেন।” তাঁর আরও অভিযোগ, চালক পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে পণ্যগুলি ফেরত দেওয়ার বিনিময়ে সেই ২০০০ টাকা দাবি করেন।

এই অনিয়মের বিরুদ্ধে অ্যাপসংস্থার কাছে অভিযোগ জানান পোস্টদাতা। তাঁদের বুকিংয়ের স্ক্রিনশট এবং কর্মীর সঙ্গে চালকের হোয়াট্‌সঅ্যাপ চ্যাটও অভিযোগের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। তবে অভিযোগকারী জানিয়েছেন, সংস্থাটি এখনও পর্যন্ত অভিযুক্ত চালককে শনাক্ত করতে ব্যর্থ হয়েছে। পোস্টটি ভাইরাল হওয়ার পর বহু নেটাগরিকই এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই সংস্থার পরিষেবা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চালকদের যাচাই-বাছাই না করেই গ্রাহকদের সঙ্গে এই ধরনের নতুন খেলা শুরু করেছে।’’ নেটাগরিকদের অনেকেই দামি পণ্য পরিবহণ করার জন্য রাইড অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

Uber APP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy