Advertisement
E-Paper

যুবকের হেয়ার কাটে ফুটে উঠল মেসির মুখ, তাক লাগালেন নাপিত, প্রকাশ্যে সেই ভিডিয়ো

এক যুবকের কেশসজ্জায় ফুটে উঠল লিওনেল মেসির মুখ। এমন চুল কেটে তাক লাগালেন এক নাপিত। ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:১৪
এমন হেয়ারকাট দেখে মজেছেন মেসির ভক্তরা।

এমন হেয়ারকাট দেখে মজেছেন মেসির ভক্তরা। ছবি টুইটার।

মেসি উন্মাদনায় কাঁপছে গোটা দুনিয়া। ফুটবল জীবনে কি মেসির হাতে উঠবে বিশ্বকাপ? তাকিয়ে ‘এলএম ১০’ ভক্তকূল। রবিবাসরীয় সন্ধ্যায় আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফাইনাল ম্যাচ ঘিরে পারদ চড়ছে চারদিকে। মেসি ম্যাজিকের অপেক্ষায় তাঁর ভক্তরা। এমন আবহে এক মেসি ভক্তের কেশসজ্জা ভাইরাল হয়ে গেল সমাজমাধ্যমে।

মাথার পেছনে যেন কেউ এঁকে দিয়েছেন লিয়োনেল মেসির মুখাবয়ব। না, এটা কোনও চিত্রশিল্পীর বাহাদুরি নয়। আসলে এমন কীর্তি করেছেন এক নাপিত। এক হাতে রাখা মোবাইল ফোন। তাতে রয়েছে মেসির ছবি। অন্য হাতে রয়েছে চুল কাটার ‘ট্রিমার’। মেসির ছবি দেখে দেখেই নিখুঁত ভাবে এক যুবকের মাথার পিছনে চুল কাটছেন নাপিত। এমন ভাবে চুল কাটা হয়েছে যে, যুবকের মাথার পিছনের দিকে জ্বলজ্বল করে উঠেছে মেসির মুখ। নাপিতের এই কারসাজি দেখে মজেছেন সকলেই।

বিশ্বকাপ ফুটবলে ফাইনাল ম্যাচের আগে এমনই এক মেসি ভক্তের ভিডিয়ো টুইট করেছেন মাহিন্দ্রা গোষ্ঠীর চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। তবে ভিডিয়োটি ৪ বছরের পুরনো বলে জানিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রাক্কালে এই ভিডিয়োটি যে অত্যন্ত প্রাসঙ্গিক, তাই-ই তুলে ধরার চেষ্টা করেছেন মাহিন্দ্রা। ইতিমধ্যেই এই ভিডিয়োটি নতুন করে সাড়া ফেলেছে।

Lionel Messi Haircut
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy