পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ড্রোন দিয়ে হামলা পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে! বৃহস্পতিবার রাত ৮টা থেকে সেখানে পিএসএল টুর্নামেন্টে পেশোয়ার এবং করাচি দলের খেলা হওয়ার কথা ছিল। হামলার পর পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাতের ম্যাচটি আয়োজন করা উচিত হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি জরুরি বৈঠক ডাকে। সেই বৈঠকে ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা সংক্রান্ত একাধিক ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োগুলিতে দেখা গিয়েছে, একটি স্টেডিয়ামের একাংশ ভেঙে গিয়েছে। বাইরে জনতার ভিড়। তাঁরা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে রাখছেন। সেই রকমই কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োগুলিতে দাবি করা হয়েছে, সেটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। সাম্প্রতিক ড্রোন হামলায় সেই স্টেডিয়ামের একাংশ ভেঙে গিয়েছে।
একাধিক ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্ট থেকে ভাইরাল সেই ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই সব ভিডিয়ো। ভিডিয়োগুলিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এ পরেই ভারতের একাধিক সেনাছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল করে দেওয়া গিয়েছে। উল্টে বৃহস্পতিবার পাকিস্তানেরই কয়েকটি জায়গার ‘এয়ার ডিফেন্স রেডার সিস্টেম’ ধ্বংস করে দিয়েছে ভারত। বিবৃতি জারি করে এ কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে ভারতের ১৫টি শহরের সেনাছাউনিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে রয়েছে শ্রীনগর, পঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনাও তার জবাব দিয়েছে। তাতে লাহৌর-সহ পাকিস্তানের একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রেডার সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে। এ কাজে ‘ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড’ সিস্টেম ব্যবহার করেছে ভারত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা