Advertisement
E-Paper

ওয়াকার নিয়ে ধীর পায়ে হাঁটছিলেন বৃদ্ধা, চুলের মুঠি ধরে মারধর করে ঘরে ঢোকালেন মেয়ে! ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক

বাড়ির সদর দরজার মুখে পৌঁছে দাঁড়িয়ে পড়েন বৃদ্ধা। দরজার এক দিকের পাল্লা সামান্য ফাঁক করা ছিল। সেই ফাঁক দিয়ে ওয়াকার নিয়ে ঘরে ঢুকতে অসুবিধা হচ্ছিল বৃদ্ধার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অসুস্থ থাকায় ওয়াকার নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন বৃদ্ধা। বৃদ্ধা মায়ের সঙ্গে ছিলেন তাঁর তরুণী কন্যা। কিন্তু মায়ের প্রতি তিতিবিরক্ত তিনি। হাঁটাচলা করে বাড়িতে ঢোকার মুখে ওয়াকার নিয়ে টাল সামলাতে পারছিলেন না বৃদ্ধা। ধীরে ধীরে বাড়িতে ঢুকছিলেন। তা দেখে বিরক্ত হয়ে বৃদ্ধা মায়ের চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করলেন তরুণী। প্রতিবেশীর ক্যামেরায় সেই দৃশ্য বন্দি হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে তরুণীকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে।

‘সূরয কুমার বৌদ্ধ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী তাঁর বৃদ্ধা মায়ের চুলের মুঠি ধরে তাঁকে শারীরিক হেনস্থা করছেন। এই ঘটনাটি সম্প্রতি হরিয়ানার অম্বালায় ঘটেছে। ওয়াকার ছাড়া হাঁটাচলা করতে অসুবিধা হয় বৃদ্ধার। ওয়াকার নিয়েই রাস্তায় হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলেন তিনি। বৃদ্ধার সঙ্গে ছিল তাঁর তরুণী কন্যা। বাড়ির সদর দরজার মুখে পৌঁছে দাঁড়িয়ে পড়েন বৃদ্ধা।

দরজার এক দিকের পাল্লা সামান্য ফাঁক করা ছিল। সেই ফাঁক দিয়ে ওয়াকার নিয়ে ঘরে ঢুকতে অসুবিধা হচ্ছিল বৃদ্ধার। তা দেখেই মায়ের প্রতি বিরক্ত হয়ে তাঁর চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করলেন তিনি। এক প্রতিবেশী সেই দৃশ্য দেখে তরুণীর কাণ্ড ক্যামেরাবন্দি করলেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণীকে ঘিরে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ।

এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনার মা কত কষ্ট করে আপনাকে বড় করলেন। বুড়ো বয়সে এসে যখন আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন, তখন এমন আচরণ করছেন? আপনার লজ্জা হওয়া উচিত।’’ আবার এক জন লিখেছেন, ‘‘তরুণীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা প্রয়োজন। বৃদ্ধা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করার শাস্তি পেতে হবে তাঁকে।’’

Viral Video Ambala Haryana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy