Advertisement
E-Paper

বিয়ের আনন্দে বরযাত্রীদের সঙ্গে উদ্দাম নাচ বরের, প্রকাশ্যে সেই ভিডিয়ো

বিয়ে করতে যাওয়ার পথে আচমকাই ভোজপুরী গানের তালে নাচলেন এক যুবক। তাঁকে সঙ্গ দিলেন বরযাত্রীরাও।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৩ ১৫:১৯
representative photo of dance

বিয়ের আগে নাচলেন বর। —প্রতীকী ছবি।

বিয়ে মানেই নাচ-গান, দেদার মজা। বিয়েতে নানা মজার ঘটনাই প্রকাশ্যে আসে। বর-কনের নানা কীর্তিও ক্যামেরাবন্দি হয়। এ বার বিয়ের আনন্দে নাচতে দেখা গেল বরকে। বরের সঙ্গে অবশ্য বরযাত্রীরাও নাচছিলেন। তবে সকলের থেকে নজর কেড়ে নিয়েছেন বর।

পরনে ঘিয়ে রঙের শেরওয়ানি, মেরুন রঙের ধুতি। পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে মাথায় পাগড়ি পরেছেন ওই যুবক। বিয়ে করতে যাওয়ার পথে আচমকাই গানের তালে নাচলেন ওই যুবক।

আচমকাই বাজানো হল ভোজপুরী গান। সেই গানের তালে তালে নাচতে শুরু করলেন বর। তাঁর দেখাদেখি তত ক্ষণে নাচতে শুরু করেছেন বরযাত্রীরাও। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ঘটনাটি কোন এলাকার তা জানা যায়নি।

Viral Video Wedding Dance
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy