তেহরানের বিমানবন্দরে হামলা চালিয়ে দু’টি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইজ়রায়েল। ‘ইজ়রায়েল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ)-এর এক্স হ্যান্ডল থেকে করা একটি পোস্টে দাবি করা হয়েছে তেমনটাই। ইরানের বিমানবন্দরে ইজ়রায়েলি হানার সেই ঘটনার একটি ভিডিয়োও ওই এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিমানবন্দরে দু’টি যুদ্ধবিমান দাঁড় করানো রয়েছে। হঠাৎ করেই উপর থেকে দু’টি ক্ষেপণাস্ত্রের হানায় টুকরো টুকরো হয়ে যায় যুদ্ধবিমান দু’টি। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমান দু’টি তেহরানের একটি বিমানবন্দরে থাকা এফ-১৪ যুদ্ধবিমান।
আরও পড়ুন:
-
‘এমন মারব কেউ চিনতে পারবে না’, গাড়ি থেকে নামতে বলায় সিএনজি-কর্মীকে বন্দুক নিয়ে হুমকি তরুণীর, ভাইরাল ভিডিয়ো
-
রাস্তার মাঝে লম্ফঝম্প স্ত্রীর, হেলমেট পরে ক্যামেরাবন্দি করছেন ‘বেচারা’ স্বামী! ভাইরাল ভিডিয়োয় হাসির রোল
-
মানালিতে মৃত্যুর মুখোমুখি! জ়িপলাইন ছিঁড়ে ৩০ ফুট খাদে পড়ল কিশোরী, দেখল অসহায় পরিবার, ভাইরাল ভিডিয়ো
এফ-১৪ যুদ্ধবিমান আমেরিকার তৈরি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে যে কয়েকটি অবশিষ্ট এফ-১৪ রয়েছে, ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমান দু’টি তার মধ্যে অন্যতম। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইজ়রায়েলি বিমানবাহিনীকে বাধা দেওয়ার জন্য জেটগুলি ওই জায়গায় রাখা হয়েছিল।
ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। গত শুক্রবার থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। সেই আশঙ্কা থেকেই ইরানের পরমাণুকেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইজ়রায়েল। যদিও ইরানের দাবি বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে। দু’পক্ষই একে অন্যের উপর লাগাতার হামলা চালাচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য