Advertisement
E-Paper

Physical Intimacy: সঙ্গমের সময় ফোনে হাত লেগে ভুল করে ধরে ফেললেন শাশুড়ির ফোন! তার পর?

সঙ্গমের সময় ওই ব্যক্তিকে ফোন করছিলেন তাঁর শাশুড়ি। ঘনিষ্ঠ মুহূর্তে একেবারেই কারও সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল না তাঁর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০২২ ২০:০৪
সঙ্গম করতে গিয়েই যত বিপত্তি।

সঙ্গম করতে গিয়েই যত বিপত্তি। প্রতীকী ছবি।

স্ত্রী-র মুখে অস্ত্রোপচার হওয়ার কথা। অস্ত্রোপচারের পর দুই থেকে তিন সপ্তাহ সঙ্গম করতে বারণ করেছেন চিকিৎসক। তাই অস্ত্রোপচারের দু’ঘণ্টা আগে স্ত্রীকে সঙ্গমের কথা জানান ওই ব্যক্তি। রাজিও হন স্ত্রী। আর সেই সঙ্গম করতে গিয়েই যত বিপত্তি। সঙ্গমের সময় ওই ব্যক্তিকে ফোন করছিলেন তাঁর শাশুড়ি। ঘনিষ্ঠ মুহূর্তে একেবারেই কারও সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল না তাঁর। তাই ফোন কেটে দিতে গিয়েছিলেন। কিন্তু ফোন কাটতে গিয়ে উল্টো বিপত্তি। হাতে লেগে ধরা হয়ে যায় শাশুড়ির ফোন। ফোন ধরে মেয়ে, জামাইয়ের শীৎকার শুনতে পান ওই ব্যক্তির শাশুড়ি। তবে তখন কি হুঁশ আছে তাঁর? তিনি তখন স্ত্রীর সঙ্গে যৌন মিলনে ব্যস্ত। লজ্জা পেয়ে শাশুড়িই ফোন কেটে দেন।

সঙ্গম শেষে ওই ব্যক্তির টনক নড়ে। বুঝতে পারেন, কী মহা ভুল তিনি করেছেন।

সম্প্রতি এই ঘটনা রেডিট ওয়েবসাইটে শেয়ার করেছেন ওই ব্যক্তি। সেখানে তিনি বলেছেন, ‘‘আমি একশো শতাংশ নিশ্চিত যে, আমার শাশুড়ি এই শীৎকার শুনেছেন। আমি বুঝতে পারছি না আমি ওঁকে মুখ দেখাব কী করে।’’ তিনি নিজের এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর বিভিন্ন মানুষ তাঁর এই পোস্টে মন্তব্য করেছেন। কেউ কেউ ওই ব্যক্তিকে সহানুভূতি জানালেও অনেকেই বিষয়টি নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

Physical Intimacy adult Phone Call mother in law
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy