Advertisement
E-Paper

Viral: মাঝ আকাশে হঠাৎ দেখা শকুনের, প্যারাগ্লাইডার যা করলেন...

প্যারাগ্লাইডিং করতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক ব্যক্তি। আকাশে হঠাৎ শকুনের দেখা পেলেন। শকুনের সঙ্গেই আকাশে উড়লেন ওই ব্যক্তি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৯:৩৪
প্যারাগ্লাইডিং করতে গিয়ে শকুনের দেখা।

প্যারাগ্লাইডিং করতে গিয়ে শকুনের দেখা।

আকাশে তখন ভেসে বেড়াচ্ছিলেন প্যারাগ্লাইডার। আচমকা অনাগত অতিথির দেখা পেলেন তিনি। দেখলেন, কালো রঙের একটি শকুনও তাঁর সঙ্গে আকাশে উড়ছে। তারপর শকুনটির কাণ্ড দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। মাঝ আকাশে শকুনকে ‘অতিথি’ হিসেবে পেয়ে আবার প্যারাগ্লাইডারের আদুরে মুহূর্ত নিঃসন্দেহে সকলের মন ভালো করে দেবে।

শুধু তাই নয়,শকুনটি প্যারাগ্লাইডারের জুতোর উপর বসে পড়ে। তারপর নিজস্ব ভঙ্গিতে ঠোঁট দিয়ে প্যারাগ্লাইডারের জুতোয় ঠোক্কর দিতে থাকল সে। শকুনের গায়ে হাত বুলিয়ে স্নেহের পরশ দিলেন ওই ব্যক্তি। এই ভাবেই বেশ কিছুক্ষণ দু’জনে আকাশে ভেসে বেড়ালেন তারা। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। পল নেলসন নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন।

এই ভিডিয়োটি দেখে বিস্মিত বোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মন্ত্রীও ভিডিয়োটি শেয়ার করেছেন।

Viral Viral video Viral News Paragliding
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy