Advertisement
E-Paper

Viral: চিতাবাঘের লেজ ধরে টানাটানি করছেন যুবক! শেষ পরিণতি ভয়ঙ্কর

চিতাবাঘটিকে নিয়ে মজা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে। লেজ ধরে টানাটানি করতে গিয়ে শেষে চিতাবাঘটির মৃত্যু হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৬:০৪
ভয়ঙ্কর সেই দৃশ্য।

ভয়ঙ্কর সেই দৃশ্য। ছবি টুইটার।

সামনে দু’পা এগিয়ে রয়েছে একটি চিতাবাঘ। তার চোখে-মুখে সেই প্রতাপ নেই। কেমন যেন মুখটা ফ্যাকাশে। তার লেজ ও পিছনের একটি পা শক্ত করে টেনে ধরে রেখেছেন এক যুবক। কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না চিতাবাঘটি। এমন দুঃসাহসিক ঘটনার দৃশ্য প্রকাশ্যে এসেছে।

চিতাবাঘটিকে নিয়ে মজা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছে। লেজ ধরে টানাটানি করতে গিয়ে শেষে চিতাবাঘটির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, চিতাবাঘটির লেজ ও পা ধরে যখন টানাটানি করছিলেন ওই যুবক, তখন অন্য কয়েক জন সেই মুহূর্ত ভিডিয়ো করছিলেন।

এই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়ো টুইট করেছেন বন দফতরের আধিকারিক প্রবীণ কাসওয়ান। আদতে কে জন্তু, এই ভিডিয়ো টুইট করে প্রশ্ন তুলেছেন ওই আধিকারিক। যুবকের এই কাণ্ডে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।

Viral Viral News Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy