সকাল সকাল জিরাফ শিকার করেছিল দু’টি সিংহী। ভেবেছিল প্রাতরাশ পুরো জমে যাবে! সবে খাওয়া-দাওয়া শুরু করেছে সিংহীরা। খাবারের গন্ধে চারদিক ম ম করছে!
এমন সময় খাবারের গন্ধে সেখানে দৌড়ে এল ক্ষুধার্ত হায়নার দল। এর পর দুই সিংহীর শিকার করা জিরাফটি রীতিমতো ছিনিয়ে নিল ২০টি হায়না। এমনই একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিয়োতে দেখা গিয়েছে, হায়নারা গিয়ে শিকারটি কেড়ে নিল। দুই সিংহীকে তাড়া করে ভাগিয়ে দিল সেখান থেকে। তার পর দল বেঁধে জিরাফটি খেল তারা।
Skukuza Golf Club breakfast. #LiveYourWild pic.twitter.com/pgwJmi5kTh
— SANParks (@SANParks) August 26, 2022
সংবাদ সংস্থা সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার স্কুকুজা গল্ফ ক্লাবে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়েছে।