Advertisement
E-Paper

Viral: ব্যস্ত রাস্তায় আচমকা আকাশ থেকে নেমে এল বিমান!

বিমানটিকে রাস্তায় নামতে দেখে হতচকিত হয়ে যান পথচলতি মানুষেরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ০৮:১৯
ভেঙে পড়ল সেই বিমান।

ভেঙে পড়ল সেই বিমান। ছবি টুইটার।

ব্যস্ত রাস্তায় তখন গাড়ির ভিড়। আচমকা মাথায় আকাশ ভেঙে পড়ার মতো নেমে এল উড়োজাহাজ! ফ্লোরিডার রাস্তায় এমন দৃশ্য থেকে মুহূর্তেই হতচকিত হয়ে যান পথচলতি মানুষেরা।

শুক্রবার বিকেলে ফ্লোরিডার অরল্যান্ডোর রাস্তায় ভেঙে পড়ল একটি ছোট বিমান। জ্বালানি শেষ হয়ে যাওয়ার ফলেই রাস্তার মধ্যে আচমকা ভেঙে পড়ে এই বিমানটি। তবে বড়সড় কিছু ঘটেনি। সামান্য চোট পেয়েছেন পাইলট।

ফ্লোরিডার রাস্তায় যখন আকাশ থেকে হঠাৎ বিমানটি নেমে আসছে, সেই সময় গাড়িতে থাকা অনেকেই চমকে যান। সেই মুহূর্তটা অনেকে ভিডিয়ো করেছেন। এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Viral Viral News Viralvideo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy