পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনায় ফুঁসছে সারা দেশ। সেই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে ভারত। কিন্তু পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কী ভাবছে পাকিস্তানের আমজনতা? তারই এক ঝলক ধরা পড়েছে একটি ইউটিউব ভিডিয়োয়। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
শোয়েব চৌধরি পাকিস্তানের এক জন নামী ইউটিউবার। তাঁর চ্যানেলের নাম ‘রিয়্যাল এন্টারটেনমেন্ট টিভি’। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং জনমত নিয়ে ভিডিয়ো তৈরি করেন তিনি। তাঁকেই এ বার পহেলগাঁও কাণ্ড নিয়ে পাক জনগণের প্রতিক্রিয়া ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে।
আরও পড়ুন:
ওই ভিডিয়োয় পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের জনা কয়েক যুবকের মতামত জানতে চান শোয়েব। ওই যুবকদের অনেকেই জঙ্গি হামলার নিন্দা করেন। হামলার ঘটনা নিয়ে উদ্বেগ এবং শোকপ্রকাশ করতেও দেখা যায় অনেককে। তাঁদের মধ্যে এক যুবক বলেন, ‘‘ওখানে যা হয়েছে তা অন্যায়। ভারতের মানুষ ফুঁসছে। আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারব না।’’ পাক যুবককে বলতে দেখা যায়, ‘‘বালোচিস্তান, ওয়াজিরিস্তান-সহ পাকিস্তানের নিজস্ব অনেক সমস্যা রয়েছে। আমরা কী ভাবে ভারতের মুখোমুখি হওয়ার কথা ভাবতে পারি?” পহেলগাঁওয়ের জঙ্গিহানাকে মানবতাবিরোধী বলেও নিন্দা করেন ওই যুবক। অন্য এক জন আবার বলেন, “এটা শুধু ভারতের যন্ত্রণা নয়, এটা আমাদেরও।” উপস্থিত জনগণের কেউ কেউ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র নেই বলেও দাবি করেছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। উল্লেখ্য, রাস্তায় দাঁড়িয়ে জনগণের সাক্ষাৎকার ও প্রতিক্রিয়া নেওয়া এবং তা ইউটিউবে আপলোড করার জন্য পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় শোয়েব। তাঁর ভিডিয়োয় মাঝেমধ্যেই উঠে আসে ভারতের প্রসঙ্গ। মাঝেমধ্যেই ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর নামে ভাল ভাল কথাও বলতে শোনা যায় তাঁকে। পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, বেকারত্ব এবং আর্থিক সঙ্কটের জন্য পাক প্রশাসনের সমালোচনা করেন তিনি। নিজের দেশের সঙ্গে তুলনা করেন ভারতের। সে রকমই একটি ভিডিয়োয় এ বার পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাকিস্তানের মধ্যে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা