Advertisement
E-Paper

Viral: খুন্তির উপর দোসা, টলমল পায়ে তাই নিয়ে এগিয়ে আসছে একরত্তি, তারপর...

ভিডিয়োর নেপথ্য কণ্ঠে শোনাও যায় শিশুটির মায়ের গলায়। ছেলের প্রসংশা করে তিনি বলেন, আমার হবু বৌমাকে বলছি, তোমাকে আগাম স্বাগত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ২৩:৫৭
ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

সরু খুন্তির উপর রাখা চাঁদের মতো একটি দোসা। রান্নাঘর থেকে সেই দোসা নিয়ে টলমল পায়ে এগিয়ে আসছে একরত্তি। উনুন থেকে সবে নামানো হয়েছে হয়তো! বালান্সিং দেখে মনে হচ্ছিল এই বুঝি গেল পড়ে। কিন্তু নাহ, সে তো পড়লই না, উল্টে নিখুঁত ভাবে খবরটি বসিয়ে দিয়ে গেল প্লেটের উপর।

ভিডিয়োটি এইটুকুই। তবে এইটুকু ভিডিয়োই দেখে আর আশ মিটছে না নেট মাধ্যমের দর্শকদের। গত কয়েক দিনে এই কয়েক সেকেন্ডের ভিডিয়ো এক কোটি ৮২ লক্ষ বার দেখা হয়েছে।

ভিডিয়োটি শেয়ার করা হয়েছে জশিক নামে একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে, বছর দুয়েকের এক শিশু খাবার বেড়ে দিয়ে যাচ্ছে তার মায়ের থালায়।

ভিডিয়োর নেপথ্য শোনাও যায় শিশুটির মায়ের কণ্ঠস্বর। তাতে স্পষ্ট ছেলের জন্য গর্ব। তিনি বলছেন, ‘‘আমার হবু বৌমাকে বলছি, (পরে আমাকে ধন্যবাদ জানাবে অনুমান করে) তোমাকে আগাম স্বাগত।’’

Viral Toddler Dosa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy