Advertisement
E-Paper

বিয়ের পিঁড়ি থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে! দশম শ্রেণির পরীক্ষা দিতে বিয়ের সাজেই হাজির নববধূ, ভাইরাল ভিডিয়ো

ট্যাক্সির পিছনের আসন থেকে বিয়ের সাজেই নামলেন নববধূ। তাঁর সঙ্গে ছিলেন এক মহিলাও। সিঁথিভর্তি সিঁদুর পরেছিলেন নতুন বৌ। সেই সাজেই লাল ঘোমটা দিয়ে মুখ আড়াল করে পরীক্ষা দিতে গেলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ে আর পরীক্ষা একই সঙ্গে! জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তরুণী। কিন্তু সে কারণে কি পরীক্ষা দিতে যাবেন না? বিয়ের সাজেই ট্যাক্সি চড়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেন তরুণী। নববধূকে দেখতে পরীক্ষাকেন্দ্রের বাইরে ভিড় জমিয়ে ফেললেন অনেকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্যভারতস্কোয়াড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফুল দিয়ে সাজানো একটি সাদা ট্যাক্সি পরীক্ষাকেন্দ্রের সামনে এসে দাঁড়াল। ট্যাক্সির ভিতর বিয়ের পোশাকে বসেছিলেন এক তরুণী। পরীক্ষাকেন্দ্রের সামনে ট্যাক্সি দাঁড়াতেই চারদিক থেকে ঘিরে দাঁড়িয়ে পড়লেন পরীক্ষার্থী-সহ অন্য স্থানীয়েরা। ট্যাক্সির পিছনের আসন থেকে বিয়ের সাজেই নামলেন নববধূ।

তাঁর সঙ্গে ছিলেন এক মহিলাও। সিঁথিভর্তি সিঁদুর পরেছিলেন নতুন বৌ। সেই সাজেই লাল ঘোমটা দিয়ে মুখ আড়াল করে পরীক্ষা দিতে গেলেন তিনি। ভিড়ের মধ্যে থেকে তরুণীকে বার করে পরীক্ষাকেন্দ্রের দিকে নিয়ে গেলেন এক সিআরপিএফ অফিসার। সম্প্রতি এই ঘটনাটি বিহারের শেরঘাটি এলাকায় ঘটেছে।

স্থানীয়দের অধিকাংশের দাবি, দশম শ্রেণির পরীক্ষা দেবেন বলে বিয়ের পিঁড়ি থেকে সোজা পরীক্ষাকেন্দ্রে চলে গিয়েছিলেন নববধূ। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘তরুণী যে তাঁর পড়াশোনাকে সমান গুরুত্ব দিয়েছেন তা দেখেই ভাল লাগছে। ভবিষ্যতেও যেন সংসারের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যান, সেই আশীর্বাদ করি।’’

Viral Video Bihar Exam centre
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy