Advertisement
E-Paper

সন্তানকে নিয়ে ‘ধুরন্ধর ২’ দেখা যাবে না কেন! প্রেক্ষাগৃহে ঢুকে কর্মীর সঙ্গে মারপিট তরুণের, ভিডিয়ো ভাইরাল

টিকিট কেটে প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর ২’ দেখতে ঢুকেছেন দর্শক। সিনেমা শুরুর কিছু ক্ষণ পর প্রেক্ষাগৃহে এক তরুণ অশান্তি শুরু করেন। প্রেক্ষাগৃহের এক কর্মীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় তাঁর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:১২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রাপ্তবয়স্ক না হলে প্রেক্ষাগৃহে ঢুকে সিনেমা দেখা নিষিদ্ধ। ‘ধুরন্ধর ২’ মুক্তির সময় এই সতর্কবার্তা জারি করেছিলেন ছবিনির্মাতারা। কিন্তু তরুণের সন্তানের বয়স ১৮ বছরের গণ্ডি পার করেনি। তবুও তাকে নিয়ে ‘ধুরন্ধর ২’ দেখতে ঢুকে পড়লেন তরুণ। সন্তানের জন্য প্রেক্ষাগৃহের এক কর্মীর সঙ্গে মারপিটও করলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, টিকিট কেটে প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর ২’ দেখতে ঢুকেছেন দর্শক। সিনেমা শুরুর কিছু ক্ষণ পর এক তরুণ অশান্তি শুরু করেন। প্রেক্ষাগৃহের এক কর্মীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে যায় তাঁর। অন্য দর্শকেরাও তরুণের সঙ্গে তর্ক শুরু করেন। পরে সেই কথা কাটাকাটি ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সম্প্রতি এই ঘটনাটি লখনউয়ের লুলু মলের একটি প্রেক্ষাগৃহে ঘটেছে।

সন্তান প্রাপ্তবয়স্ক হয়নি। তবুও তাকে নিয়ে ‘ধুরন্ধর ২’ দেখতে চলে গিয়েছিলেন তরুণ। প্রেক্ষাগৃহের কর্মী-সহ কয়েক জন দর্শক আপত্তি জানালে তা নিয়ে অশান্তি শুরু হয়। সপ্তাহখানেক আগে একই ধরনের ঘটনা লখনউয়ের এমেরাল্ড মলের প্রেক্ষাগৃহেও ঘটেছিল।

সন্তানকে নিয়ে ‘ধুরন্ধর ২’ দেখার অনুমতি নেই বলে প্রেক্ষাগৃহের সামনে অশান্তি শুরু করেছিলেন এক ব্যক্তি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় বয়ে যায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছবিতে এত হিংস্রতা রয়েছে যা অপ্রাপ্তবয়স্কদের দেখা ঠিক নয়। সে কারণেই নির্মাতারা এই নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই নিয়ম লঙ্ঘন করা একেবারেই উচিত নয়।’’

Viral Video Dhurandhar 2 Lucknow
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy