Advertisement
E-Paper

‘ইচ্ছাপূরণের’ কুয়ো দেখে মতিভ্রম! মুদ্রার বদলে খুদে ছুড়ে দিল মায়ের ক্রেডিট কার্ড, তার পর… মজার ভিডিয়ো ভাইরাল

এক খুদে মায়ের ক্রেডিট কার্ড নিয়ে একটি কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই কুয়োর জলে ভাসছে কয়েকটি নোট। অসংখ্য মুদ্রা কুয়োর তলায় পড়ে রয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১১:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কুয়োর মধ্যে টাকা ফেললেই হয়ে যাবে ইচ্ছাপূরণ। আশপাশের লোকজনও কেউ সেখানে মুদ্রা ছুড়ে ফেলছেন। কেউ আবার নোট ছুড়ে ফেলছেন জলে। যত বেশি অর্থ কুয়োয় ফেলা হবে, তত দ্রুত ইচ্ছাপূরণ হবে। এমনটাই ভেবেছিল এক খুদে। তা ভেবে মায়ের ক্রেডিট কার্ডটিই কুয়োর মধ্যে ছুড়ে ফেলে দিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ডেলিমেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক খুদে মায়ের ক্রেডিট কার্ড নিয়ে একটি কুয়োর সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই কুয়োর জলে ভাসছে কয়েকটি নোট। অসংখ্য মুদ্রা কুয়োর তলায় পড়ে রয়েছে। সেই কুয়োয় টাকা ফেললে নাকি মনোবাঞ্ছা পূরণ হয়। মায়ের সঙ্গে সেই ‘ইচ্ছাপূরণের’ কুয়ো দেখতে গিয়েছিল শিশুকন্যা। ক্যালিফর্নিয়ার লুরে ক্যাভার্নসে রয়েছে সেই পর্যটনস্থলটি। খুদের হাতে ছিল তার মায়ের ক্রেডিট কার্ড। নিজের ইচ্ছা পূরণ করতে সেই কার্ডটিই কুয়োয় ছুড়ে ফেলে দিল সে।

এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন খুদের মা রাচেল। তিনি পেশায় নেটপ্রভাবী। সমাজমাধ্যমের মেয়ে পামারের এই ভিডিয়োটি পোস্ট করে তিনি দাবি করেন যে, তাঁর কন্যা ‘ইচ্ছাপূরণের’ কুয়োয় ক্রেডিট কার্ড ছুড়ে ফেলেছেন। ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘ছোট্ট মেয়েটির জীবনে যত ইচ্ছা রয়েছে, সব পূরণ হয়ে যাবে এ বার।’’ আবার অনেকে ভিডিয়োটি দেখে সন্দেহ প্রকাশও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এতটুকু মেয়ের কাছে তার মায়ের ক্রেডিট কার্ড গেল কী করে! মেয়ে কার্ডটি ছু়ড়ে ফেলছে, আর মা চুপচাপ দাঁড়িয়ে ভিডিয়ো তুললেন— তা বিশ্বাসযোগ্য নয়।’’

Viral Video California
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy