Advertisement
E-Paper

লিফ্‌টে ওঠা বারণ! পার্সেল পৌঁছোতে পিঠে ভারী বস্তা তুলে সিঁড়ি ভেঙে বহুতলে উঠলেন ডেলিভারি কর্মী, ভাইরাল ভিডিয়ো

এক তরুণ ডেলিভারি কর্মী পিঠে ভারী বস্তা তুলে খুব কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠছেন। বস্তার ওজনের ফলে তাঁর গতিও অনেকটাই কমে গিয়েছে। বহুতলে লিফ্‌ট থাকা সত্ত্বেও সিঁড়ি ভেঙে উঠতে দেখা গেল তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভারী মালপত্র নিয়ে ডেলিভারি কর্মী লিফ্‌টে উঠতে পারবেন না। বহুতলের কোনও ফ্ল্যাটে পার্সেল পৌঁছোতে হলে সিঁড়ি ভেঙেই উঠতে হবে ডেলিভারি কর্মীদের। বহুতলের বাসিন্দারা এমনই নিয়ম তৈরি করেছেন। সেই নিয়ম মানতে গিয়ে কষ্টে জর্জরিত হয়ে পড়লেন এক তরুণ ডেলিভারি কর্মী। ভারী বস্তা পিঠে তুলে নিয়ে খুব কষ্টে সিঁড়ির ধাপ পেরোচ্ছিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘অভিষেক’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ ডেলিভারি কর্মী পিঠে ভারী বস্তা তুলে খুব কষ্ট করে সিঁড়ি ভেঙে উপরে উঠছেন। বস্তার ওজনের ফলে তাঁর গতিও অনেকটাই কমে গিয়েছে। বহুতলে লিফ্‌ট থাকা সত্ত্বেও সিঁড়ি ভেঙে উঠতে দেখা গেল তাঁকে। নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে পৌঁছে পিঠের ভারী বস্তা নিয়ে ঘরের ভিতর ঢুকছিলেন তিনি। কিন্তু দরজার মুখ বেশি চওড়া না হওয়ায় বস্তা নিয়ে সেখানে আটকে যান তরুণ।

তার পর খানিক চেষ্টা করে সেই বস্তা নিয়েই ফ্ল্যাটে পার্সেল পৌঁছোতে ঢুকে পড়েন তিনি। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, বহুতলের বাসিন্দারা ফ্ল্যাটে এমনই নিয়ম তৈরি করে রেখেছেন। ভারী পার্সেল নিয়ে নাকি ফ্ল্যাটের লিফ্‌টে উঠতে পারবেন না ডেলিভারি কর্মীরা।

ভিডিয়োটি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ নিয়ম বড় অমানবিক। ডেলিভারি কর্মীর কোনও দোষ নেই। অযথা তাঁদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে হল।’’

Viral Video Delivery Boy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy