Advertisement
E-Paper

পঙ্গু বিড়ালকে আট তলা থেকে ছুড়ে মেরে ফেললেন পাহারাদার, সিসিটিভি দেখে গ্রেফতার করল মুম্বই পুলিশ

ভিডিয়োয় দেখা গেছে, আবাসনের পাহারাদার বহুতল থেকে একটি বিড়ালকে ছুড়ে নীচে ফেলে দিলেন। রাস্তায় পড়ে যাওয়ার পর কষ্ট করে উঠে দাঁড়ালেও খানিক ক্ষণ পরে মারা যায় বিড়ালটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তা থেকে সিঁড়ি ভেঙে বহুতলে উঠে পড়েছিল একটি পঙ্গু বিড়াল। তা দেখে রেগে আগুন হয়ে গেলেন আবাসনের পাহারাদার। বিড়ালটিকে তুলে আট তলা থেকে নীচে ছুড়ে ফেলে দিলেন তিনি। জোরে আঘাত লাগার কারণে মারা যায় বিড়ালটি। পাহারদারকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘স্ট্রিটডগ্সঅফবম্বে’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আবাসনের এক পাহারাদার বহুতল থেকে একটি বিড়ালকে ছুড়ে নীচে ফেলে দিলেন। রাস্তায় পড়ে যাওয়ার পর কষ্ট করে উঠে দাঁড়াল। বিড়ালটি। তার পর খুঁড়িয়ে খুঁড়িয়ে অন্য দিকে চলে গেল। কিন্তু খানিক ক্ষণ পরে মারা যায় বিড়ালটি। ঘটনাটি সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুম্বইয়ের কান্ডিভালি এলাকার এক বহুতলে ঘটেছে।

সেই বহুতলের পাহারাদার এক পঙ্গু বিড়ালকে ধরে আট তলা থেকে ছুড়ে নীচে ফেলে দেন। সিসিটিভি দেখে সেই পাহারাদারকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। সিসিটিভি ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে নেটপাড়ার অধিকাংশ ক্ষোভে ফেটে পড়েন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মানুষ কতটা নৃশংস হতে পারে! প্রাণীহত্যার কারণে তাঁর উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন।’’

Viral Video Mumbai Mumbai police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy