Advertisement
E-Paper

সিরিজ় দেখায় নেই বিরতি! মাঝ-আকাশে আরামে ‘বিঞ্জ ওয়াচ’ করতে ফন্দি আঁটলেন ইন্ডিগোর তরুণী যাত্রী, হাসাহাসি নেটপাড়ায়

হাতে বহু ক্ষণ ফোন ধরে রাখা অসুবিধা। তা ছাড়া ট্রাইপডে ফোন আটকে রাখলে তরুণী সোজাসুজি দেখতে পাচ্ছেন। অযথা ঘাড়ে বা চোখে চাপ পড়ছে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৭

ছবি: সংগৃহীত।

বিমানে ওঠার পর বহু ক্ষণ সময় কাটাতে হবে তরুণীকে। এ দিকে তিনি একটি ওয়েব সিরিজ় দেখা শুরু করেছেন। তা নিয়ে মনের মধ্যে সব সময় ‘কী হল! কী হল!’ একটা ভাব। বিমানে উঠে চুপচাপ বসে থেকে আর সময় নষ্ট করতে চাইলেন না তিনি। আরামে ‘বিঞ্জ ওয়াচ’ করবেন বলে ব্যাগ থেকে ট্রাইপড বার করলেন। সেখানে ফোন রেখে সিরিজ় দেখতে শুরু করলেন তিনি। তরুণীর পিছনের আসনে বসে থাকা এক যাত্রী আবার সেই ছবি গোপনে তুলে রেখে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেন (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘গজেন্দ্র যাদব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় দু’টি ছবি পোস্ট করা হয়েছে। ছবিগুলি পোস্ট করে পোস্টদাতা জানিয়েছেন যে, তিনি ইন্ডিগো সংস্থার বিমানে উঠেছিলেন। যাত্রাপথে সামনের আসনে এক তরুণীকে দেখে অবাক হয়ে যান তিনি। তিনি দেখেন, যে ট্রে-র উপর সাধারণত খাবার রাখা হয়, তা নামিয়ে সেখানে ট্রাইপড রাখলেন তরুণী। ট্রাইপডে ফোন রেখে ওয়েব সিরিজ় দেখতে শুরু করেন তিনি।

হাতে বহু ক্ষণ ফোন ধরে রাখা অসুবিধা। তা ছাড়া ট্রাইপডে ফোন আটকে রাখলে তরুণী সোজাসুজি দেখতে পাচ্ছেন। অযথা ঘাড়ে বা চোখে চাপ পড়ছে না। সিরিজ় দেখার নেশায় তরুণী যে এই ফন্দি এঁটেছেন, তা দেখে অবাক হয়ে গেলেন অন্য যাত্রী। তরুণীর কাণ্ড দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

এক জন মজা করে লিখেছেন, ‘‘সিরিজ় দেখার নেশা হয়ে গিয়েছে। আর অন্য দিকে মন দিতে পারছেন না তরুণী।’’ কেউ কেউ আবার তাঁর বুদ্ধির প্রশংসাও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিমানে উঠলে আমি সাধারণত ঘুমোই অথবা বই পড়ি। তরুণী তাঁর ইচ্ছেমতো অবসর কাটাচ্ছেন। তাতে ক্ষতি তো কিছু নেই।’’

Bizarre Indigo Flight Web Series
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy