Advertisement
E-Paper

মঞ্চে উঠে ‘শোলে’র গান প্রৌঢ় অধ্যাপকের! ‘মেহবুবা’র সুরে ছাত্রছাত্রীদের মাতালেন শিক্ষক, ভিডিয়ো ভাইরাল

মঞ্চে উঠে মাইক হাতে এক প্রৌঢ় ‘শোলে’ ছবির ‘মেহবুবা’ গানটি গাইছেন। পায়ে তাল দিয়ে সারা মঞ্চে ঘুরে গান গাইছেন তিনি। শিক্ষকের গান শুনে ছাত্রছাত্রীরা উৎসাহ দিতে চিৎকার করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৯:৩২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

১২ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে চলছিল নানা ধরনের অনুষ্ঠান। পড়ুয়াদের পাশাপাশি সেই অনুষ্ঠানগুলিতে নাচ-গান করছিলেন শিক্ষক-শিক্ষিকারাও। সম্প্রতি অনুষ্ঠানের মঞ্চে উঠে মাইক হাতে গান গাইতে শুরু করলেন সেই বিশ্ববিদ্যালয়ের এক প্রৌঢ় অধ্যাপক। যে শিক্ষকের বকুনি খাওয়ার ভয়ে ছাত্রছাত্রীরা তটস্থ থাকেন, সেই শিক্ষকই মঞ্চে উঠে পড়ুয়াদের ‘মেহবুবা’র সুরে মাতালেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নূপুরমাহেশ্বরী৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মঞ্চে উঠে মাইক হাতে এক প্রৌঢ় ‘শোলে’ ছবির ‘মেহবুবা’ গানটি গাইছেন। পায়ে তাল দিয়ে সারা মঞ্চে ঘুরে গান গাইছেন তিনি। শিক্ষকের গান শুনে ছাত্রছাত্রীরা উৎসাহ দিতে চিৎকার করছেন। দর্শকাসন থেকে হাততালির বন্যা বয়ে যাচ্ছে।

সম্প্রতি এই ঘটনাটি পুনের শ্রী বালাজি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ঘটেছে। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া ‘শোলে’ ছবিতে রাহুল দেব বর্মনের গাওয়া ‘মেহবুবা’ গানটি এতটাই জনপ্রিয় যে, সত্তরের দশকের গানের তালে মেতে ওঠেন নতুন প্রজন্মও। সেই গানটিই কলেজের অনুষ্ঠানে দুর্দান্ত ভাবে পরিবেশন করলেন প্রৌঢ় শিক্ষক। শিক্ষকের গানের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘শিক্ষকতার পাশাপাশি তিনি যে নিয়মিত রেওয়াজ করেন তা গানের গলা শুনে বোঝা যাচ্ছে। দুর্দান্ত পারফরম্যান্স।’’

Advertisement
Viral Video Sholay Pune
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy