Advertisement
E-Paper

পেট্রল-ডিজ়েল পাওয়া যাবে না! ‘অতিরিক্ত তেল ভরাতে’ গাড়ির পিছনে উঠে লাফাতে শুরু করলেন তরুণ, পেট্রল পাম্পের ভিডিয়ো ভাইরাল

এক ব্যক্তি পেট্রল পাম্পে তেল ভরানোর জন্য নিজের গাড়ি নিয়ে গিয়েছেন। পেট্রল পাম্পের এক কর্মী যখন তাঁর গাড়িতে তেল ভরতে শুরু করলেন, তখন গাড়ির পিছনে উঠে লাফাতে শুরু করলেন গাড়ির মালিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:৫৭

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে পেট্রল-ডিজ়েলের দাম আকাশছোঁয়া হতে পারে, তেল সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে— সেই আশঙ্কায় গাড়ির তেল ভরতে পেট্রল পাম্পের সামনে ভিড় জমিয়েছেন অনেকে। এমনকি, গাড়িতে অতিরিক্ত তেল ভরার উপায়ও নাকি বার করে ফেলেছেন এক ব্যক্তি। গাড়ির পিছনে দাঁড়িয়ে ক্রমাগত লাফ দিয়ে চলেছেন তিনি। এর ফলে নাকি গাড়িতে ৭ থেকে ৮ লিটার তেল ভরার অতিরিক্ত জায়গা পাওয়া যায়। এমনটাই দাবি করলেন সেই ব্যক্তি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ডম লুকরে’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক ব্যক্তি পেট্রল পাম্পে তেল ভরানোর জন্য নিজের গাড়ি নিয়ে গিয়েছেন। পেট্রল পাম্পের এক কর্মী যখন তাঁর গাড়িতে তেল ভরতে শুরু করলেন, তখন গাড়ির পিছনে উঠে লাফাতে শুরু করলেন গাড়ির মালিক। তিনি কেন এমন আচরণ করছেন তা প্রশ্ন করাতে ওই ব্যক্তি বললেন, ‘‘এ রকম করলে গাড়িতে অতিরিক্ত ৭ থেকে ৮ লিটার তেল ভরানোর জায়গা পাওয়া যায়।’’

পরে তেল পাওয়া যাবে কি না সেই আশঙ্কায় এই পন্থা অবলম্বন করে গাড়িতে অতিরিক্ত তেল ভরিয়ে রাখছেন তিনি। জানা গিয়েছে, এই ঘটনাটি রাজস্থানের একটি পেট্রল পাম্পে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এত দিন তো এই পদ্ধতির কথা জানতাম না। ভাগ্যিস তিনি বুঝিয়ে দিলেন! আজই পেট্রল পাম্পে গিয়ে তেল ভরানোর সময় এ ভাবে লাফাব।’’

জনগণের আশঙ্কা দূর করতে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে যা অশোধিত তেল মজুত রয়েছে, তা দিয়ে ৬০ দিনের চাহিদা মেটানো যাবে। এই সময়ের মধ্যে বিশ্বে বড় কোনও সঙ্কট হলেও তেলের জোগান ব্যাহত হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। এমনকি, দেশবাসীকে পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি থেকে রক্ষা করতে পেট্রল, ডিজ়েলের মতো জ্বালানি তেলে অন্তঃশুল্কের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Viral Video Petrol Pump Petrol price Diesel Price
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy