Advertisement
E-Paper

৫০ টাকা ছাড় না দেওয়ায় রিসেপশনিস্টকে কষিয়ে চড় মহিলা ক্রেতার! ‘ড্রাই ক্লিনিং’-এর দোকানের ভিডিয়ো ভাইরাল

ড্রাই ক্লিনিংয়ের দোকানের ভিতর ঢুকে সেখানকার কর্মীর সঙ্গে ঝগড়া করছেন দুই ক্রেতা। ৭৫০ টাকা বিল হয়েছিল তাঁদের। কিন্তু রিসেপশনে বসে থাকা তরুণী কর্মীকে ৫০ টাকা ছাড় দেওয়ার অনুরোধ করেছিলেন মহিলা ক্রেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:২২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকানে জামাকাপড় ‘ড্রাই ক্লিন’ করতে দিয়েছিলেন এক মহিলা। নির্দিষ্ট দিনে তা ফেরত নিতে গিয়েছিলেন। ওই মহিলার সঙ্গে ছিলেন তাঁর গৃহকর্তাও। টাকা দেওয়ার সময় মোট বিলের উপর ৫০ টাকা ছাড় দিতে অনুরোধ করেছিলেন সেই মহিলা। কিন্তু দোকানে বাঁধাধরা দামেই ড্রাই ক্লিন করা হয়। সে কথা জানিয়ে ছাড় দিতে অস্বীকার করেন রিসেপশনে বসে থাকা তরুণী। তা শুনেই খেপে যান মহিলা ক্রেতা। দোকানের তরুণী কর্মীর গালে ঠাস করে চড় মারেন তিনি। দোকানের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দিব্যা গান্দোত্রা টন্ডন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ড্রাই ক্লিনিংয়ের দোকানের ভিতর ঢুকে সেখানকার কর্মীর সঙ্গে ঝগড়া করছেন দুই ক্রেতা। ৭৫০ টাকা বিল হয়েছিল তাঁদের। কিন্তু রিসেপশনে বসে থাকা তরুণী কর্মীকে ৫০ টাকা ছাড় দেওয়ার অনুরোধ করেছিলেন মহিলা ক্রেতা। দোকানের কর্মী ছাড় দিতে অস্বীকার করায় তাঁকে সপাটে চড় মারেন সেই মহিলা। কর্মী যেখানে বিলের হিসাবপত্র লিখছিলেন, সেখান থেকে নিজেদের বিলের পাতাটি ছিঁড়ে ফেলেন।

তার পর ক্রেতারা নিজেরাই জামাকাপড় ভাঁজ করে ব্যাগে ভরে দোকান থেকে বেরিয়ে যান। এই ঘটনাটি সম্প্রতি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে শাহপুর এলাকার একটি দোকানে ঘটেছে। দোকানের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্যটি ধরা পড়েছে। ভিডিয়োটি দেখে ক্রেতাদের প্রতি ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মাত্র ৫০ টাকা ছাড় না পাওয়ার জন্য এতটা রেগে গেলেন! এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয়।’’ জানা গিয়েছে, ওই মহিলা ক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

Viral Video Uttar Pradesh Gorakhpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy