Advertisement
E-Paper

তেল ভরে টাকা না দিয়ে পালাতে গিয়ে বাইকে ধাক্কা, ১০ কিমি টেনেহিঁচড়ে নিয়ে গেল এসইউভি, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

অভিযোগ, জ্বালানির দাম না দিয়েই পেট্রল পাম্প থেকে পালানোর পরিকল্পনা করেন তরুণ। তেল ভরানো শেষ হতে মুহূর্তের মধ্যে গাড়ি ছুটিয়ে পেট্রল পাম্প থেকে বেরিয়ে যান চালক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১০:০২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

গাড়িতে জ্বালানি ভরতে এসইউভি নিয়ে পেট্রল পাম্পে গিয়েছিলেন তরুণ। তেল ভরানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে গাড়ির ইঞ্জিন চালু করে টাকা না দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন তিনি। পেট্রল পাম্পের কয়েক জন কর্মী বাইক নিয়ে সেই গাড়িটির পিছু নেন। কোনও ক্রমে এক কর্মী বাইক নিয়ে গাড়িটির কাছে পৌঁছোলে বাইকটিকে ধাক্কা মেরে এসইউভি ছুটিয়ে বেরিয়ে যান তরুণ।

বাইকচালক রাস্তায় ছিটকে পড়েন। কিন্তু বাইকটি গাড়ির তলার আটকে যায়। সেই অবস্থায় বাইকটিকে টেনেহিঁচড়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করেন এসইউভির চালক। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘সিরাজ নুরানি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তা দিয়ে একটি এসইউভি ছুটে যাচ্ছে। গাড়ির তলা থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। সম্প্রতি এই ঘটনাটি গ্রেটার নয়ডার ধুম মানিকপুর এলাকায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গাড়ির চালকের নাম হর্ষ। ২২ বছর বয়সি তরুণ বুলন্দশহরের বাসিন্দা।

গাড়িতে তেল ভরানোর জন্য এসইউভি নিয়ে পেট্রল পাম্পে গিয়েছিলেন হর্ষ। অভিযোগ, জ্বালানির দাম না দিয়েই পেট্রল পাম্প থেকে পালানোর পরিকল্পনা করেন তিনি। তেল ভরানো শেষ হতেই গাড়ি ছুটিয়ে পেট্রল পাম্প থেকে বেরিয়ে যান হর্ষ। পেট্রল পাম্পের কয়েক জন কর্মী বাইকে চেপে হর্ষের গাড়ির পিছু নেন। ঘটনাচক্রে একটি বাইকে গিয়ে ধাক্কা মারে এসইউভিটি। বাইক থেকে ছিটকে পড়েন চালক। রাস্তায় পড়ে গিয়ে চোট পেয়েছেন তিনি।

তরুণ চালকের বিরুদ্ধে আরও অভিযোগ, দুর্ঘটনার পরেও গাড়ি থামাননি হর্ষ। বাইকটি তাঁর গা়ড়ির তলায় আটকে যায়। সেই অবস্থায় বাইকটিকে টেনেহিঁচড়ে ১০ কিলোমিটার পথ গাড়ি ছুটিয়ে নিয়ে যান তিনি। ঘর্ষণের ফলে বাইকে আগুন ধরে যায়। গাড়ির তলা থেকে আগুনের হলকা বেরোতে থাকে। প্রত্যক্ষদর্শীরা চিৎকার করে হর্ষকে গাড়ি থামানোর অনুরোধ করেন। কিন্তু কোনও সাবধানবাণীর পরোয়া করেননি তিনি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটির পিছু নিয়ে পথ রোধ করে পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করে তরুণ চালককে গ্রেফতার করা হয়।

Viral Video Greater Noida Road Accident Petrol Pump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy