Advertisement
E-Paper

শাটারের ফাঁকে আটকে গেল মাথা, চুরি করতে গিয়ে রাতভর নাকাল চোর! উদ্ধার করে জেলে পাঠাল দমকল, ভিডিয়ো ভাইরাল

দোকানের শাটার আংশিক খোলা রয়েছে দেখে চোর ভেবেছিল তার ভিতর দিয়ে গলে গিয়ে দোকানে ঢুকে পড়বে। কিন্তু শাটার এবং দেওয়ালের মাঝখান দিয়ে শরীর গলাতে গিয়ে মাথা গেল আটকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১৪:১৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দোকানের শাটার কিছুটা খোলা রয়েছে দেখে লোভ সামলাতে পারল না চোর। দেওয়াল আর শাটারের মাঝের জায়গা দিয়ে কোনও রকমে দোকানের ভিতর ঢোকার চেষ্টা করতে লাগল সে। কিন্তু ফল হল উল্টো। শাটার এবং দেওয়ালের মাঝে মাথা গেল আটকে। শত চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারল না সে। অগত্যা সারা রাত সে ভাবেই শাটারে মাথা আটকে ঝুলে রইল চোর। সকালে সেই দৃশ্য স্থানীয়দের নজরে পড়তে দমকল বিভাগে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশও। চোরকে উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘নরেন্দ্র প্রতাপ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণের মাথা দোকানের শাটার এবং পিছনের দেওয়ালের মাঝে আটকে গিয়েছে। শাটারের সামনে মই রেখে সেই তরুণকে উদ্ধার করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন স্থানীয়েরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের একটি ওষুধের দোকানে ঘটেছে।

মাঝরাতে সেই দোকানে চুরি করার উদ্দেশ্যে গিয়েছিল এক চোর। দোকানের শাটার আংশিক খোলা রয়েছে দেখে সে ভেবেছিল তার ভিতর দিয়ে গলে দোকানে ঢুকে পড়বে। কিন্তু শাটার এবং দেওয়ালের মাঝখান দিয়ে শরীর গলাতে গিয়ে মাথা গেল আটকে। কোনও ভাবেই আর সেখান থেকে বার হতে পারল না সে। সারা রাত শাটারের মাঝে আটকে থাকল চোর। সকালে সেই দৃশ্য স্থানীয়দের নজরে পড়লে দমকল বিভাগের পাশাপাশি পুলিশকেও খবর পাঠানো হয়। চোরকে উদ্ধার করার পর গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
Viral Video gaziabad Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy