Advertisement
E-Paper

এক ঘণ্টা গাছ কাটলেই হাজার হাজার টাকা! কাঠুরের আয় হিসাব করে চোখ কপালে যুবকের, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় বিশাল নামের কানাডাবাসী ওই যুবক এক কাঠুরেকে দেখিয়ে বলেন, ‘‘কে বলে কানাডায় টাকা নেই? এই লোকটি শুধু গাছের ডালপালা কেটে এক ঘণ্টায় আমার থেকে ৭০০ ডলার নিয়েছেন।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১২:০৫
Video shows Indian man stunned by knowing wood cutter’s earning in Canada

ছবি: ইনস্টাগ্রাম।

বিদেশে চাকরি এবং উপার্জন নিয়ে প্রায়শই অনেকে বড়াই করেন। কিন্তু সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়ো বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনার জন্ম দিয়েছে। কানাডায় বসবাসকারী এক ভারতীয় যুবক বর্ণনা করেছেন, কী ভাবে এক জন কাঠুরে মাত্র এক ঘণ্টা কাজের জন্য তার কাছ থেকে ৭০০ ডলার নিয়েছেন। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৬৫ হাজার টাকারও বেশি! ভারতীয় যুবকের পোস্ট করা সেই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় বিশাল নামের কানাডাবাসী ওই যুবক এক কাঠুরেকে দেখিয়ে বলেন, ‘‘কে বলে কানাডায় টাকা নেই? এই লোকটি শুধু গাছের ডালপালা কেটে এক ঘণ্টায় আমার থেকে ৭০০ ডলার নিয়েছেন।’’ ভিডিয়োয় বিশাল আরও ব্যাখ্যা করেছেন, লোকটি গ্রীষ্মকালে প্রতি দিন গাছ কাটার কাজ করেন এবং তাঁর কখনও কাজের অভাব হয় না। শীতকালে ওই কাঠুরেই বরফ পরিষ্কারের কাজ করেন। বিশাল বলেন, ‘‘যখন আমি ওই কাঠুরের মাসিক আয় হিসাব করি, তখন অবাক হয়ে যায়।’’ তবে ভারতীয় যুবক এ-ও স্পষ্ট করেছেন যে, কাজটি সহজ নয় এবং এর জন্য দক্ষতা, অভিজ্ঞতা এবং দামি সরঞ্জামের প্রয়োজন। বিশাল বলেন, ‘‘কানাডার মতো দেশে ডিগ্রির চেয়ে দক্ষতার মূল্য বেশি। ঘাস কাটা, বরফ পরিষ্কার করা এবং গাছ কাটার মতো কাজ করেও বেশ ভাল আয় করা সম্ভব, যদি তাঁদের সঠিক দক্ষতা এবং সরঞ্জাম থাকে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দ্যদেশিওডিসি_কানাডা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে বিতর্কেরও জন্ম দিয়েছে ভিডিয়োটি। নেটাগরিকদের একাংশ দাবি করেছেন যে বিদেশে কায়িক শ্রমের সম্মান রয়েছে এবং উপার্জনও ভাল। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এটাই কানাডার আসল চিত্র। সেখানে দক্ষতার গুরুত্ব বেশি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মানুষ ভাবে গাছ কাটা একটা ছোট কাজ। কিন্তু সেই কাজ করেই বিদেশে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়।’’

Viral Video Canada Wood Carving
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy