Advertisement
E-Paper

কনকনে ঠান্ডায় পাউরুটি জমে কাঠ, তাতেই কামড় দিয়ে ক্ষুধানিবারণ ভারতীয় জওয়ানদের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফে ঢাকা পাহাড়ি সীমান্তে দায়িত্ব পালন করছেন একদল সেনা জওয়ান। কাজের মাঝে হাসিঠাট্টাও চলছে। এমন সময় এক জওয়ানকে তাঁদের খাওয়ার পাউরুটি তুলে ধরতে দেখা যায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৪:১৯
Video shows soldiers eating hard bread while doing duty in the glacier

ঠান্ডায় জমে যাওয়া পাউরুটিতে কামড় জওয়ানদের। ছবি: এক্স থেকে নেওয়া।

চারিদিকে বরফ। কনকনে ঠান্ডায় কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে পাউরুটি। দায়িত্ব পালন করতে করতে সেই পাউরুটি খেয়েই ক্ষুধা নিবারণ করলেন ভারতীয় সেনার কয়েক জন জওয়ান। হৃদয়স্পর্শী সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফে ঢাকা পাহাড়ি সীমান্তে দায়িত্ব পালন করছেন একদল সেনা জওয়ান। কাজের মাঝে হাসিঠাট্টাও চলছে। এমন সময় এক জওয়ানকে তাঁদের খাওয়ার জন্য থাকা পাউরুটি তুলে ধরতে দেখা যায়। পাউরুটি খেতে গিয়ে তিনি দেখেন, জমে কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে সেটি। তা দেখে তাঁর সঙ্গীরা হেসে ওঠেন। তবে ক্ষুধা নিবারণ করতে শেষমেশ ওই শক্ত পাউরুটিতেই কামড় বসান জওয়ান। নিজেদের মধ্যে কথা বলার সময় এক জওয়ান ঠাট্টা করে বলেন, ‘‘তা-ও আজকের পাউরুটি অন্য দিনের থেকে নরম।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বৎসলা সিংহ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে ওই সেনা জওয়ানদের ভালবাসায় ভরিয়েছেন নেটাগরিকেরা। ওই জওয়ানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘সেনাদের খুশি দেখে প্রত্যেক ভারতীয়ই খুশি হবে। ওঁরা আছেন বলেই আমাদের সীমান্ত সুরক্ষিত এবং আমরা আমাদের বাড়িতে নিরাপদ।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমরা বাড়িতে নরম, তুলতুলে পাউরুটি খেতে পারি। আমরা যাতে আরামে থাকতে পারি, তার জন্য সীমান্তে কর্তব্যরত জওয়ানেরা শুকনো এবং হিমায়িত পাউরুটি খেয়েই কাজ চালিয়ে নেন।’’ তৃতীয় এক ব্যক্তি আবার লিখেছেন, ‘‘আমরা রুটি ঠান্ডা হয়ে গেলে কত ঝামেলা করি আর সেনা জওয়ানেরা ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া রুটি খেয়েও খুশি থাকেন। সাহসী ভাইদের স্যালুট জানাচ্ছি।’’

Advertisement
Viral Video Indian Army
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy