Advertisement
E-Paper

থালা-চেয়ার বাজিয়ে উদ্দাম নাচ বিয়েবাড়িতে! গানের তালে ছুড়ে দেওয়া হল চেয়ারও

এই ভিডিয়ো মঙ্গলবার টুইটারে অঙ্কিত নামে একজন ব্যবহারকারী পোস্ট করেন। তার পর থেকে ১৫ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ ১১:১৫
এই নাচের ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি টুইটার ব্যবহারকারীরা।

এই নাচের ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি টুইটার ব্যবহারকারীরা। ছবি: টুইটার।

আনন্দ উদ্‌যাপন করতে বিয়েবাড়িতে অনেককেই নাচতে দেখা যায়। বেশির ভাগ সময়েই নেচেগেয়ে মাতিয়ে রাখার দায়িত্ব থাকে বর বা কনের বন্ধুদের উপরে। কিন্তু কোনও বিয়েতে আত্মীয়দের থালা-বাটি বাজিয়ে বা চেয়ার ছো়ড়াছুড়ি করে উদ্দাম ভাবে নাচতে দেখা গিয়েছে কখনও? সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে ধরা পড়েছে সে রকমই এক দৃশ্য।

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি বিয়েবাড়ির ভোজ খাওয়ার জায়গায় গানের তালে তালে নাচ করছেন একদল পুরুষ। তবে এ যে সে নাচ নয়! রীতিমতো থালা এবং চেয়ার বাজিয়ে উদ্দাম নৃত্যে মেতেছেন এই যুবকের দল। কিছু পরে ওই চেয়ারগুলি ছুড়ে ফেলতেও দেখা যায় তাঁদের। আর এই নাচের ভিডিয়ো দেখে হেসে কুটোপাটি টুইটার ব্যবহারকারীরা।

সংক্ষিপ্ত এই ভিডিয়ো মঙ্গলবার টুইটারে অঙ্কিত নামে একজন ব্যবহারকারী পোস্ট করেন। তার পর থেকে ১৫ হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন।

তবে এই ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে তা এখনও জানা যায়নি।

Viral Dance Viral Video Marriage ceremony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy