Advertisement
E-Paper

ভাঙা দাঁতের বদলে তোলা হল সুস্থ দাঁত! ভিডিয়োয় ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রোগিণী, গাফিলতির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

সম্প্রতি দাঁত তোলাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন এক তরুণী। একটি ভিডিয়োয় তিনি দাবি করছেন যে চিকিৎসক তাঁর ক্ষতিগ্রস্ত দাঁতটির বদলে অন্য একটি দাঁত তুলে ফেলেন। ঘটনাটি জেনে সমালোচনায় মুখর হয়েছে নেটপাড়া।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৬ ১৭:২১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বলা হয়ে থাকে, চিকিৎসক হলেন ঈশ্বরের প্রতিনিধি। কারণ এক জন দক্ষ চিকিৎসক মানুষকে মৃত্যুর হাত থেকেও ফিরিয়ে আনতে পারে। কিন্তু অনেক সময় এর সম্পূর্ণ বিপরীত ব্যাপারও ঘটে। আর তার কারণ হল চিকিৎসকের গাফিলতি। সম্প্রতি চিকিৎসা করাতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হন এক তরুণী। এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

টুইটারে ‘সিরাজ নুরানি’ নামক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশন থেকে রাজস্থানের অজমেরের জওহরলাল নেহরু হাসপাতালের একটি ঘটনা সম্পর্কে জানা গেছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণী দাবি করছেন যে তিনি হাসপাতালে দাঁত তোলাতে গিয়েছিলেন। চিকিৎসক তাঁর ক্ষতিগ্রস্ত দাঁতটির বদলে অন্য একটি দাঁত তুলে ফেলেন। ভিডিয়োর ক্যাপশনে লেখা রয়েছে ওই রোগিণীর নাম শাবানা খান।

শাবানার সঙ্গে এক জন পুরুষকেও দেখা যায়। তাঁর কোলে এক বালকও ছিল। তিনি তরুণীকে ভিডিয়ো করে এ সব কথাবার্তা বলতে বারণ করেন। ওই তরুণ জানান যে তিনি কথা বলে বিষয়টি সমাধান করার চেষ্টা করছেন। কিন্তু রোগিণী সে কথা মানতে নারাজ ছিলেন। তাঁকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতেও বলা হয় বলে অভিযোগ করেন শাবানা।

টুইটারে ‘অরবিন্দ শর্মা’ নামে আরও একটি অ্যাকাউন্ট থেকে ওই একই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োর ক্যাপশনে রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিংহ খিমসরকে ঘটনাটির বিষয়ে জানানোর অনুরোধ করা হয়েছে। ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। অনেকে শেয়ারও করেছেন। এক সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “চুপচাপ মেনে না নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করুন, প্রয়োজনে মামলা করুন ওই চিকিৎসকের বিরুদ্ধে।”

Viral Story Rajasthan Ajmer Dentist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy