Advertisement
E-Paper

সেজে উঠল লোকাল ট্রেনের কামরা, অন্তঃসত্ত্বা সহযাত্রীকে ধুমধাম করে সাধ খাওয়ালেন মহিলারা, রইল মন ভাল করা ভিডিয়ো

শাড়ি পরে সুন্দর সাজগোজ করে মহিলা কামরায় বসে রয়েছেন এক অন্তঃসত্ত্বা তরুণী। লোকাল ট্রেনের মহিলা কামরাটি গোলাপি বেলুন এবং ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নিত্য দিন মহিলা কামরায় উঠে যাতায়াত করতে করতে অপরিচিতদের সঙ্গেও আত্মজনের মতো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তরুণীর। মাস কয়েকের মধ্যেই তাঁর সংসার আলো করতে আসতে চলেছে নতুন অতিথি। সেই নতুন অতিথির জন্য অন্তঃসত্ত্বা তরুণীকে আশীর্বাদ করতে লোকাল ট্রেনের কামরার মধ্যেই সাধের অনুষ্ঠানের আয়োজন করলেন অন্য সহযাত্রীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে।

‘দিব্যাকদম১০’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, শাড়ি পরে সুন্দর সাজগোজ করে মহিলা কামরায় বসে রয়েছেন এক অন্তঃসত্ত্বা তরুণী। লোকাল ট্রেনের মহিলা কামরাটি গোলাপি বেলুন এবং ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

অন্তঃসত্ত্বা তরুণীকে আশীর্বাদ করতে সাধের অনুষ্ঠান পালন করছেন তাঁর সহযাত্রীরা। এই ঘটনাটি সম্প্রতি মুম্বইয়ের লোকাল ট্রেনে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসার বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ছোট ছোট সাধারণ মুহূর্তগুলোই অসাধারণ হয়ে ওঠে। স্মৃতির খাতায় আজীবন থেকে যায়। ভিডিয়োটি দেখে খুব ভাল লাগল।’’

Viral Video Mumbai Mumbai Local Train baby shower
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy