Advertisement
E-Paper

গাড়ির উপরে চেপে গেল ডাম্পার, নানুরে মৃত ২

বর্ধমান যাওয়ার সময় গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ির উপরে চেপে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ দু’জনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২১ ১৮:৩৬
গাড়ির উপরে চেপে গেল ডাম্পার

গাড়ির উপরে চেপে গেল ডাম্পার নিজস্ব চিত্র।

ডাম্পারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২। বীরভূমের নানুরের দাসকল গ্রামের কাছে কীর্ণাহার-কাটোয়া রাজ্য সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বর্ধমান যাওয়ার সময় গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টোদিক থেকে আসা ডাম্পারের। গাড়ির উপরে চেপে যায় ডাম্পারটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক-সহ দু’জনের। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে পূর্ব বর্ধমানের রসুলপুরে ট্যাঙ্কারের ধাক্কা মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তি পেশায় স্কুল শিক্ষক। ট্যাঙ্কার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলকোটের ভাটপাড়াতেও বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পেশায় আইনজীবী ওই ব্যক্তির নাম মহাম্মদ জামাল রব্বে আলা। তাঁর বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায়।

Road Accident Car Accident Birbhum Nanur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy