Advertisement
E-Paper

Road Accident: সাইকেলে মুরগি বোঝাই গাড়ির ধাক্কা, বারুইপুরে দুর্ঘটনায় নিহত দুই মহিলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাইকেলে চড়ে ক্যানিং রোড ধরে ওষুধ কারখানায় কাজ করতে যাচ্ছিলেন দুই মহিলা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ১৩:১৪
গাড়িটি আটক করেছে পুলিশ।

গাড়িটি আটক করেছে পুলিশ। —নিজস্ব চিত্র।

সাইকেলে মুরগি বোঝাই গাড়ির ধাক্কা। তার জেরে মৃত্যু হল দুই মহিলার। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। পুলিশ নিহতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে সাইকেলে চড়ে ক্যানিং রোড ধরে ওষুধ কারখানায় কাজ করতে যাচ্ছিলেন দুই মহিলা। শিবানী মণ্ডল এবং মুর্শিদা ঢালি নামে ওই দুই মহিলা বারুইপুরের রামনগর এলাকার বাসিন্দা। সেই সময় ক্যানিংয়ের দিক থেকে আসা একটি মুরগি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবানীর। গুরুতর আহত অবস্থায় মুর্শিদাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার জেরে গাড়িটিও নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ গিয়ে গাড়িটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে। গাড়ির চালক পলাতক। তবে খালাসিকে আটক করেছে পুলিশ।

Accident Death Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy