Advertisement
E-Paper

বর্ষবরণের রাতে কলকাতার অদূরে পিটিয়ে খুন! রাতে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে হামলা, অভিযুক্ত পলাতক

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ব্লকের আশুতি ১ পঞ্চায়েতের অন্তর্গত রথতলায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রবীর মণ্ডল।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ১৭:০১

—প্রতীকী ছবি।

কলকাতার অদূরে মহেশতলায় বর্ষবরণের রাতে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। পিকনিক করে রাতে বাড়ি ফেরার পথে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে কালীতলা আশুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ব্লকের আশুতি ১ পঞ্চায়েতের অন্তর্গত রথতলায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম প্রবীর মণ্ডল। অভিযোগ, রাত দেড়টা নাগাদ পিকনিক থেকে বাড়ি ফেরার সময় শুভেন্দু নস্কর নামে এক ব্যক্তি প্রবীরের পথ আটকে দাঁড়ান। প্রবীর কিছু বুঝে ওঠার আগেই তাঁকে বেধড়ক মারধর করা শুরু করেন শুভেন্দু। কাঠ দিয়ে তাঁর ঘাড়ে ও মুখে আঘাত করা হয়। চিৎকার-চেঁচামেচি শুনে এলাকার লোকজন ছুটে এলেই চম্পট দেন অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় প্রবীরকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়ার হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পলাতক। এই খুনের ঘটনার পিছনে পুরনো কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy