Advertisement
E-Paper

Murder: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি, স্ত্রীকে গলা টিপে খুনে অভিযুক্ত স্বামী

মরিয়মের পরিবারের সদস্যেরা কাশীপুর থানায় খুনের অভিযোগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা আরশেদের প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ১৭:৫৪
স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।

স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিজস্ব চিত্র

স্ত্রীকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থানার পোলেরহাট এলাকায়। মৃতের নাম মরিয়ম বিবি (৩৫)। পুলিশ তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক ওই মহিলার স্বামী আরশেদ আলি মোল্লা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ১৫ বছর আগে শাকশহর গ্রামের বাসিন্দা মরিয়মের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল পোলেরহাটের বাসিন্দা আরশেদের। তাঁদের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। অভিযোগ, বছর কয়েক আগে এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন আরশেদ। সেই ঘটনার কথা জানতে পারেন মরিয়ম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। শুক্রবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গেই ছিলেন। শনিবার সকালে ঘরের ভিতর মরিয়মের নিথর দেহ পড়ে থাকতে দেখে ছেলে-মেয়েরা। তাঁর মুখ থেকে রক্ত বেরিয়েছে বলেও প্রত্যক্ষদর্শীদের দাবি। বাড়ি ছেড়ে চম্পট দিয়েছে আরশেদ।

মরিয়মের পরিবারের সদস্যেরা কাশীপুর থানায় খুনের অভিযোগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা আরশেদের প্রেমিকাকে পুলিশের হাতে তুলে দেন। তবে তাঁকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় কাশীপুর থানার পুলিশ। পলাতকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

Murder Husband Wife
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy