Advertisement
E-Paper

প্রতিবেশীর বিড়াল বাড়িতে ঢোকা নিয়ে অশান্তি, বৃদ্ধকে পিটিয়ে মারলেন এক ব্যক্তি

পুলিশ জানিয়েছে নিহত বৃদ্ধের নাম নির্মল মন্ডল(৭৮)। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সূর্যকান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ২৩:০০

নিজস্ব চিত্র

বাড়িতে বিড়াল ঢোকা নিয়ে বচসার জেরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর ঝড়খালি উপকূল থানার পার্বতীপুর ২ নম্বর গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে নিহত বৃদ্ধের নাম নির্মল মণ্ডল(৭৮)। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত সূর্যকান্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নির্মল মণ্ডলের বাড়িতে একটি বিড়াল ছিল। সেই বিড়ালটি মাঝেমধ্যে ঢুকে পড়ত প্রতিবেশী সূর্যকান্তের বাড়িতে। আর তা নিয়েই দুই পরিবারের মধ্যে বচসা চলছিল। সোমবার দুপুরে বিড়ালটি ফের সূর্যকান্তের বাড়িতে ঢুকে পড়ে। এরপর সূর্যকান্ত আচমকা একটি লাঠি নিয়ে এসে মানসিক অবসাদগ্রস্ত বৃদ্ধের মাথায় আঘাত করে। এমনকি, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের পরিবারের তরফে ঝড়খালি উপকূল থানায় প্রতিবেশী সূর্যকান্তের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই সূর্যকান্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের মামলাও রুজু হয়েছে। মঙ্গলবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy