Advertisement
E-Paper

বসিরহাটে দুষ্কৃতীদের গুলি, জখম যুবক

নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট স্টেশনের কাছে গোড়াউন পাড়ায়। পুলিশ জানিয়েছে, শ্রীকান্ত মণ্ডল ওরফে করিম নামে ওই যুবক কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার রাজীব কলোনির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন করিম তাঁর বন্ধু রাজুর সঙ্গে নিমন্ত্রণে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০১৫ ০০:৫২

নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক যুবক। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট স্টেশনের কাছে গোড়াউন পাড়ায়। পুলিশ জানিয়েছে, শ্রীকান্ত মণ্ডল ওরফে করিম নামে ওই যুবক কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই এলাকার রাজীব কলোনির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন করিম তাঁর বন্ধু রাজুর সঙ্গে নিমন্ত্রণে গিয়েছিলেন। রাত ১১টা নাগাদ গোডাউন পাড়ায় করিমকে মোটরবাইক থেকে নামিয়ে রাজু বাড়ি চলে যান। ওই সময়ে কয়েক জন দুষ্কৃতী তাঁকে তাড়া করে বলে অভিযোগ। এরপরেই দুষ্কৃতীরা করিমকে লক্ষ্য করে গুলি করে। গুলি তাঁর চোয়ালে লাগে। রক্তাক্ত অবস্থায় বছর ছাব্বিশের করিম ট্রেন লাইনের উপরে পড়েন। গুলির আওয়াজে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে আসেন। তা দেখে দুষ্কৃতীরা পালায়। বাসিন্দারা করিমকে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে চিকিৎসকেরা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন। বসিরহাট থানার আইসি গৌতম মিত্র জানান, একটি খুনের মামলায় অভিযুক্ত করিম কয়েক মাস আগে জামিনে ছাড়া পেয়েছিলেন। কারা গুলি চালায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, দুষ্কৃতীরা ছিল প্রায় দশ জন ছিল। তিন জন আগ্নেয়াস্ত্র হাতে করিমের পিছু নিয়েছিল।

basirhat antisocials basirhat youth basirhat rajib colony basirhat station
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy