কুলি লাইনের কাছে একটি পরিত্যক্ত শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল এক বালকের। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় হালিশহরে। পুলিশ জানায়, হুকুমচাঁদ চটকলের কুলি লাইনের বাসিন্দা, মৃত বালকের নাম পবন যাদব (১২)। জানা গিয়েছে, বুধবার শৌচালয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল পবন। দিনভর খোঁজাখুঁজির পরেও সন্ধান মেলেনি। এ দিন খবর দেওয়া হয় দমকলকে। দমকল কর্মীরাই পবনের দেহ ট্যাঙ্ক থেকে উদ্ধার করেন। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা অনুরাগ যাদব, সুমিতা দেবীরা বলেন, “প্রথম থেকেই এলাকাবাসীর সন্দেহ হয়, ওই শৌচালয়ের ট্যাঙ্কে পড়ে যেতে পারে পবন। ওখানে তাকে যেতে দেখেছিলেন কেউ কেউ। বারণ করার পরেও এখনও সেখানে শৌচকর্মে যান অনেকে।” এ দিন ঘটনাস্থলে যান স্থানীয় পুরপ্রতিনিধি অশোক যাদব ও হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। অশোক চটকল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সেখানে রক্ষী নেই। ওই পরিত্যক্ত শৌচালয়ে কোনও বেড়া নেই। তাই সেটি কার্যত মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)