Advertisement
E-Paper

Fire: গ্রাহকের সিগারেট থেকে ছড়াল আগুন? বসিরহাটে ভস্মীভূত যৌনপল্লির পাঁচটি ঘর

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে তিনটে নাগাদ মাটিয়া এলাকার ওই নিষিদ্ধপল্লির একটি ঘর থেকে ধোঁয়া বার হতে দেখা যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৫৯
তখন দাউদাউ করে জ্বলছে আগুন।

তখন দাউদাউ করে জ্বলছে আগুন। —নিজস্ব চিত্র।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া যৌনপল্লির পাঁচটি ঘর। দমকল বাহিনীর বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। তবে ওই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা সাড়ে ৩টে নাগাদ মাটিয়া এলাকার ওই পল্লির একটি ঘর থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। মুহূর্তে আগুন গ্রাস করে ফেলে পর পর পাঁচটি ঘর। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন যৌনকর্মীরা। পরিস্থিতি আয়ত্তের বাইরে যাচ্ছে দেখে আগুন নেভানোর কাজে হাত লাগান এলাকার দোকানদাররা। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তত ক্ষণে মাটিয়া যৌনপল্লির পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।

আচমকা অগ্নিকাণ্ড ঘটে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কী ভাবে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। অনুমান করা হচ্ছে, কোনও গ্রাহকের বিড়ি বা সিগারেট থেকে ওই আগুন ছড়িয়ে পড়ে।

Fire Red Light Area Basirhat
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy