Advertisement
E-Paper

Lakshmi bhandar: লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না, বনগাঁয় ব্যাঙ্কের সামনে বিক্ষোভ গ্রাহকদের

উত্তর ২৪ পরগনার কালুপুর কানাড়া ব্যাঙ্কে দীর্ঘ দিন ধরেই সঠিক ভাবে পরিষেবা মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২১ ১৮:৫১
বনগাঁ কালুপুর কানাড়া ব্যাঙ্কে লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকায় বনগাঁয় বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা।

বনগাঁ কালুপুর কানাড়া ব্যাঙ্কে লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকায় বনগাঁয় বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা।

বনগাঁ কালুপুর কানাড়া ব্যাঙ্কে লক্ষ্মীর ভান্ডারের টাকা না ঢোকায় বনগাঁয় বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা। যশোর রো়ডে অবরোধ করে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ।

উত্তর ২৪ পরগনার কালুপুর কানাড়া ব্যাঙ্কে দীর্ঘ দিন ধরেই সঠিক ভাবে পরিষেবা মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। শুধু তাই নয়, অ্যাকাউন্টে সমস্যার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকছে না বলে অভিযোগ তোলেন তাঁরা।

সোমবার দুপুরে ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রাহক। ভাঙচুর করা হয় ব্যাঙ্কের সামনে এটিএম-এর কাচ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। গ্রাহকদের আশ্বস্ত করার পর ওঠে অবরোধ ।

Protest bank
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy